হিংসার উপরে কালো ঘাসনীচে হাড়, মাটি জমা খুলিকারোর জানার কথা নয়মালসার মতো গোল পৃথিবী মুখের কাছে ধ’রেভেতরের হাড় মাটি কয়লা তেল লোহাফেলে দিয়ে, ফাঁকা ওই করোটিতে আমি রাত্রিভোরসশব্দ খাঁকারে রক্ত, দমকে দমকে রক্ত, ফেলিতলায় আকাশ বয়ে যায়