মিনহাজ শোভন
মিনহাজ শোভন। জন্ম এবং বেড়ে ওঠা বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার নওলামারী গ্রামে। পিতা নূরুল ইসলাম; মাতা আমেনা খাতুন। পড়াশুনা: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিবিএ অধ্যয়নরত।
মিনহাজ শোভন

মিনহাজ শোভনের দুটি অণুগল্প

[post-views]
বার পড়া হয়েছে
শেয়ার :

অণুগল্প: ০১


শব্দ
নিঝুম রাত। চারিদিকে থমথমে একটা পরিবেশ। সবাই আপন কাজে লিপ্ত। হঠাৎ জোরে একটা শব্দ; আকাশ কাঁপানো শব্দ। চারিদিক তোলপাড়। তারপর আবার শব্দ; এবার সেটা থামবার নয়। অবিরত শব্দ। সবাই ছুটে চলেছে প্রাণ-পণে নিজেদের প্রাণ বাঁচাতে। কিন্তু, কিন্তু সবাই ব্যর্থ। সবাই আটকে যায় একটা শব্দে। সৃষ্টি হয় আরো একটা নতুন রক্তাক্ত ইতিহাস।


অণুগল্প: ০২


কান্না
মাঝে মাঝে ইচ্ছা হয় খুব জোরে চিৎকার করে কেঁদে মনটাকে হালকা করে ফেলি; কিন্তু পারি না। কারণ, আশেপাশের লোকজন আমার কান্নার শব্দ শুনে বুঝে যাবে আমি কাঁদছি। আমার কান্না তাাদের কাছে খুব কষ্টের; খুব হতাশার। কারণ, আমার কাঁধেই তো রয়েছে তাদের দায়িত্ব; তাদের ভবিষ্যৎ। তাইতো, চোখে লাগানো ভারি চশমাটা চোখ থেকে খুলে একপাশে সরিয়ে রেখে বালিশে মুখ গুজে ইচ্ছে মতো কাঁদতে থাকি। যাতে কেউ কখনো টের না পায় আমি কাঁদছি।


 

Error!
No 'Post_Views_Counter_List_Widget' widget registered in this installation.

ট্যাগসমূহ

অণুগল্প অনুবাদ ইতিহাস ঈদ সংখ্যা ২০২২ উপন্যাস সংক্ষেপ একালের গল্প কবিতা কলকাতার দিনগুলি কাজী নজরুল ইসলাম কাজী মহম্মদ আশরাফ কুড়ি লাইনের কবিতা সংখ্যা গণঅভ্যুত্থান সংখ্যা গল্প চিরায়ত গল্প ছোটগল্প জসীমউদ্দিন জীবনানন্দ দাশ জীবনের গল্প জয় গোস্বামী নীতিগল্প পলাশ মজুমদার পিন্টু রহমান প্রবন্ধ প্রেমের গল্প ফেলুদা সিরিজ বই বাংলা কবিতা বিখ্যাতদের গল্প বুক রিভিউ ব্যক্তিত্ব ভ্রমণ ভ্রমণ ডায়েরি মানিক বন্দ্যোপাধ্যায় মাহির তাজওয়ার মিনহাজ শোভন মুভি রিভিউ রবীন্দ্রনাথ ঠাকুর শিশিরভেজা গল্প সংখ্যা শিশু-কিশোর গল্প সমকালীন কবিতা সমকালীন গল্প সাক্ষাৎকার সিনেমা সুকান্ত ভট্টাচার্য হাসির গল্প
magnifiercrossmenu