শিশির আজম
কোটচাঁদপুর, ঝিনাইদহ
শিশির আজম

ইউটোপিয়া

বার পড়া হয়েছে
শেয়ার :

শিশির আজমের দুটি কবিতা


জবাগাছ


বিকেলের দেয়ালের পাশে
ব্লু ইউনিফর্ম আর জবাগাছ

জবাগাছের বিষয়ে
আমরা তেমন কিছু জানি না আসলে

সে
কিছু হারায়ে ফেলছে হয়তো
অথবা হারাই নাই
কিন্তু চাইতেছে কিছু হারাইতে
বড়দির রক্তের পাশে


ইউটোপিয়া


এমন একটা রাষ্ট্র আমাকে দিন
যেখানে সবার ক্ষেত আছে
নদী আছে
আগামীকাল আছে
প্রত্যেকেরই সূর্য আছে আলাদা আলাদা
আলাদা বাগান
আলাদা কাঁটাঝোঁপ
কিন্তু কবিতা একটাই
হ্যা
দামী দামী বিখ্যাত লোকদের সঙ্গে
অভিজাত রেস্তোরায় গিয়ে বসলেই
আমার কিন্তু হাগু পায়

ট্যাগসমূহ

অণুগল্প অনুবাদ ইতিহাস ঈদ সংখ্যা ২০২২ উপন্যাস সংক্ষেপ একালের গল্প কবিতা কলকাতার দিনগুলি কাজী নজরুল ইসলাম কাজী মহম্মদ আশরাফ কুড়ি লাইনের কবিতা সংখ্যা গণঅভ্যুত্থান সংখ্যা গল্প চিরায়ত গল্প ছোটগল্প জসীমউদ্দিন জীবনানন্দ দাশ জীবনের গল্প জয় গোস্বামী নীতিগল্প পলাশ মজুমদার পিন্টু রহমান প্রবন্ধ প্রেমের গল্প ফেলুদা সিরিজ বই বাংলা কবিতা বিখ্যাতদের গল্প বুক রিভিউ ব্যক্তিত্ব ভ্রমণ ভ্রমণ ডায়েরি মানিক বন্দ্যোপাধ্যায় মাহির তাজওয়ার মিনহাজ শোভন মুভি রিভিউ রবীন্দ্রনাথ ঠাকুর শিশিরভেজা গল্প সংখ্যা শিশু-কিশোর গল্প সমকালীন কবিতা সমকালীন গল্প সাক্ষাৎকার সিনেমা সুকান্ত ভট্টাচার্য হাসির গল্প
magnifiercrossmenu