আবদুল বাতেন

তোমার প্রোফাইল

বার পড়া হয়েছে
শেয়ার :

আবদুল বাতেনের দুটি কবিতা


জেগে থাকে


বিছানা ব্যাকুল এখন–
জড়াতে আমাকে আলিঙ্গনে
কী জাদু বালিশের কমনীয়তায়
বলগ দেয়া ভাতের মতো ফুটতে থাকে কম্বলের ওম
ঘুম ঘূর্ণিতে পড়ি টলেগলে
ক্লান্তি কব্জা করে চরকি চোখ
নিভে যাই, ফিউজবাল্প
জেগে থাকে ল্যাপটপ, নিউ ফাইল, ডেস্ক
আঁধারে অনন্তকাল।


তোমার প্রোফাইল


ধর্মের বহু বাণী শাশ্বত ঈশ্বরের শান-ই
বেচার মতো সাজানো থরে থরে
পোস্ট, স্টোরি ও কমেন্টের ঘরে
সরস সদুপদেশের অনায়াসে আমদানি।

অডিও কি ভিডিও পাহাড়ে ওঠা লাইভেও
পাক মহাগ্রন্থ থেকে পাঠের মূর্ছনা
শব্দে শব্দে সত্যের বিজয় ঘোষণা
ন্যায়ের নামতা পড়ে অতি হিংস্র শ্বাপদও।

বস্তুত তোমার ত্রিকাল দুর্বৃত্তায়নের দুর্গ ভয়াল
দহন-পচনের কারবার প্রতিক্ষণে
আঁধারের ইবাদত যাপিত জীবনে
পবিত্রতায়, মুগ্ধতায় গড়া শুধু তোমার প্রোফাইল।

ট্যাগসমূহ

অণুগল্প অনুবাদ ইতিহাস ঈদ সংখ্যা ২০২২ উপন্যাস সংক্ষেপ একালের গল্প কবিতা কলকাতার দিনগুলি কাজী নজরুল ইসলাম কাজী মহম্মদ আশরাফ কুড়ি লাইনের কবিতা সংখ্যা গণঅভ্যুত্থান সংখ্যা গল্প চিরায়ত গল্প ছোটগল্প জসীমউদ্দিন জীবনানন্দ দাশ জীবনের গল্প জয় গোস্বামী নীতিগল্প পলাশ মজুমদার পিন্টু রহমান প্রবন্ধ প্রেমের গল্প ফেলুদা সিরিজ বই বাংলা কবিতা বিখ্যাতদের গল্প বুক রিভিউ ব্যক্তিত্ব ভ্রমণ ভ্রমণ ডায়েরি মানিক বন্দ্যোপাধ্যায় মাহির তাজওয়ার মিনহাজ শোভন মুভি রিভিউ রবীন্দ্রনাথ ঠাকুর শিশিরভেজা গল্প সংখ্যা শিশু-কিশোর গল্প সমকালীন কবিতা সমকালীন গল্প সাক্ষাৎকার সিনেমা সুকান্ত ভট্টাচার্য হাসির গল্প
magnifiercrossmenu