ঈশপ
জন্ম: খ্রিস্টপূর্ব ৬২০ - খ্রিস্টপূর্ব ৫৬৪) বিখ্যাত ও প্রাচীন গ্রীক লেখক ছিলেন। খ্রিস্ট-পূর্ব ষষ্ঠ শতকে তিনি পশু-প্রাণীদের ঘিরে অনেকগুলো উপ-কথা বা কল্পকাহিনী মুখে বলার মাধ্যমে অনেকগুলো নীতি-কথা ব্যক্ত করে আধুনিক বিশ্বে অমর হয়ে রয়েছেন।
ঈশপ

পিঁপড়া ও ঘাসফড়িং

বার পড়া হয়েছে
শেয়ার :

গ্রীষ্মের এক চমৎকার দিনে ঘাসফড়িং তার ভায়োলিনটি নিয়ে গান গাইছিলো, নাচছিলো আর খেলা করছিলো মনের আনন্দে। হঠাৎ সে দেখতে পেলো একটা পিঁপড়া অনেক কষ্ট করে খাবার বয়ে নিয়ে যাচ্ছে। ঘাসফড়িং পিঁপড়াকে বললো, “এতো কষ্ট করছো কেন ভাই? এসো আমরা খেলা করি, গান গাই, নাচি।”

পিঁপড়া বললো, “আমার এখন একদম সময় নেই। সামনে শীত আসছে। আমাকে এখন শীতের জন্য খাবার সঞ্চয় করে রাখতে হবে। আমি বলি কি, অতো গান বাজনা না করে তুমিও খাবার সংগ্রহ করে রাখো বন্ধু।”

ঘাসফড়িং হাসতে হাসতে জবাব দিলো, “আরে বোকা, শীতকাল আসতে তো এখনো অনেক দেরী, ওসব নিয়ে এখন এতো চিন্তা করার কি আছে!”

পিঁপড়া কোনো কথা না বলে খাবার নিয়ে তার বাড়ির দিকে রওনা হলো।

কিছুদিন পরেই গ্রীষ্ম শেষ হলো, শীত এলো। শীত কয়েকদিন পার হতেই ঘাসফড়িং-এর খাবারে টান পড়লো। ক্ষুধায় কাতর ঘাসফড়িং কাঁপতে কাঁপতে পিঁপড়ার বাড়ি এলো।

ঘাসফড়িং পিঁপড়াকে বললো, “আমায় কিছু খেতে দেবে ভাই।”

পিঁপড়া বললো, “তুমি যদি সেদিন আমার কথা শুনতে তাহলে আজ তোমাকে আমার কাছে আসতে হতো না আর ক্ষুধায় কষ্টও পেতে হতো না।”

একথা বলেই পিঁপড়া দরজা বন্ধ করে দিলো।

উপদেশঃ বিপদের কথা ভেবে প্রস্তুতি নিয়ে রাখা বুদ্ধিমানের কাজ।

 


 

ট্যাগসমূহ

অণুগল্প অনুবাদ ইতিহাস ঈদ সংখ্যা ২০২২ উপন্যাস সংক্ষেপ একালের গল্প কবিতা কলকাতার দিনগুলি কাজী নজরুল ইসলাম কাজী মহম্মদ আশরাফ কুড়ি লাইনের কবিতা সংখ্যা গণঅভ্যুত্থান সংখ্যা গল্প চিরায়ত গল্প ছোটগল্প জসীমউদ্দিন জীবনানন্দ দাশ জীবনের গল্প জয় গোস্বামী নীতিগল্প পলাশ মজুমদার পিন্টু রহমান প্রবন্ধ প্রেমের গল্প ফেলুদা সিরিজ বই বাংলা কবিতা বিখ্যাতদের গল্প বুক রিভিউ ব্যক্তিত্ব ভ্রমণ ভ্রমণ ডায়েরি মানিক বন্দ্যোপাধ্যায় মাহির তাজওয়ার মিনহাজ শোভন মুভি রিভিউ রবীন্দ্রনাথ ঠাকুর শিশিরভেজা গল্প সংখ্যা শিশু-কিশোর গল্প সমকালীন কবিতা সমকালীন গল্প সাক্ষাৎকার সিনেমা সুকান্ত ভট্টাচার্য হাসির গল্প
magnifiercrossmenu