শ্বাশত বোস

মন-শরীরী

বার পড়া হয়েছে
শেয়ার :

জীর্ণ যানের মোহভালে, খাঁচাখানা এগিয়ে চলে।
চাঁদ জোছনে অমল শ্রবণ, মনডালিতে অবগাহন,
সাত মহলা কুঠুরিতে নিত্য দিনযাপন।
কামসাগরে মন ডুবিলে খ্যাপা গা ঝাড়া দেয় "গুরু" বলে,
সাধনপথে পূর্ণশশী, দেখা যাবে ভাগ্যফলে,
প্রেম পিড়িতি নিকাম হলে, পূর্ণ প্রেমসাধন।
মিলন হবে চিরতর, প্রাণে ভজিলে কালার ধন,
নিঠুর কালা, সোহাগ বালা, অন্তরে বসন।
নিকষ কালো অমানিশায়, পূর্ণশশীর রতিকলায়,
ফকিরি কেবল চাঁদের নেশায়, করি অন্বেষণ।
নির্গুণের স্বগুণ পূজন, এক মনেরই সাধন ছলে।
সিন্ধুভারে বিন্দু মাঝে হৃদিপদ্মে শূণ্যালয়ে,
ভাবের ঘরে মুর্শিদ ধন নিরাকারের আধার হয়ে।
জন্মপথে গোলাকারে, জ্যোর্তিভান্ড দরশন ,
নিচের পথের ফটক কষে আলেখ হকে প্রাণের আসন।।

ট্যাগসমূহ

অণুগল্প অনুবাদ ইতিহাস ঈদ সংখ্যা ২০২২ উপন্যাস সংক্ষেপ একালের গল্প কবিতা কলকাতার দিনগুলি কাজী নজরুল ইসলাম কাজী মহম্মদ আশরাফ কুড়ি লাইনের কবিতা সংখ্যা গণঅভ্যুত্থান সংখ্যা গল্প চিরায়ত গল্প ছোটগল্প জসীমউদ্দিন জীবনানন্দ দাশ জীবনের গল্প জয় গোস্বামী নীতিগল্প পলাশ মজুমদার পিন্টু রহমান প্রবন্ধ প্রেমের গল্প ফেলুদা সিরিজ বই বাংলা কবিতা বিখ্যাতদের গল্প বুক রিভিউ ব্যক্তিত্ব ভ্রমণ ভ্রমণ ডায়েরি মানিক বন্দ্যোপাধ্যায় মাহির তাজওয়ার মিনহাজ শোভন মুভি রিভিউ রবীন্দ্রনাথ ঠাকুর শিশিরভেজা গল্প সংখ্যা শিশু-কিশোর গল্প সমকালীন কবিতা সমকালীন গল্প সাক্ষাৎকার সিনেমা সুকান্ত ভট্টাচার্য হাসির গল্প
magnifiercrossmenu