মিলন ইমদাদুল

মানব সভ্যতা 

বার পড়া হয়েছে
শেয়ার :

মিলন ইমদাদুলের তিনটি কবিতা


মানব সভ্যতা


ঈশ্বরের বামপকেটে ঝুলে ছিলো যে লাল আপেল
মানুষ মূলত তারই সন্তান
পৃথিবীতে এসেছিলেন আদম আপেলটিকে ভালোবেসে;
অতঃপর–
অভিশপ্ত আদম মনুষ্যরূপে
যুগে যুগে করে গেলেন পৃথিবীতে যাপন
হাওয়ার গর্ভে জন্ম দিলেন মানব সভ্যতাকে–
জন্ম হলো নতুন প্রজন্মের নতুন সূর্যোদয়ের।


ঈর্ষা


তোমাকে হারিয়ে এই অবেলায়–
আমি যা পেয়েছি তা হলো মানুষের ঈর্ষা
মানুষ প্রতিনিয়ত ঈর্ষা করতে শেখে,
আর আমি শিখি তোমাকে।


দেহঘড়ি


জীবন থেকে ঝরে পড়া দেহঘড়ির–
পালকগুলি একত্র করে দেখলাম,
এ জীবন চেতনার নয় যেন পালকের মরুভূমি,
এখানে প্রেম নেই, এখানে ভালোবাসা নেই;
ত্রুমাগত ঘুড়ির ন্যায় ঝুলে আছি আমরা সবাই–
বাহিরে ভীষণ খরা, ভিতরটা পুড়ে ছারখার।

ট্যাগসমূহ

অণুগল্প অনুবাদ ইতিহাস ঈদ সংখ্যা ২০২২ উপন্যাস সংক্ষেপ একালের গল্প কবিতা কলকাতার দিনগুলি কাজী নজরুল ইসলাম কাজী মহম্মদ আশরাফ কুড়ি লাইনের কবিতা সংখ্যা গণঅভ্যুত্থান সংখ্যা গল্প চিরায়ত গল্প ছোটগল্প জসীমউদ্দিন জীবনানন্দ দাশ জীবনের গল্প জয় গোস্বামী নীতিগল্প পলাশ মজুমদার পিন্টু রহমান প্রবন্ধ প্রেমের গল্প ফেলুদা সিরিজ বই বাংলা কবিতা বিখ্যাতদের গল্প বুক রিভিউ ব্যক্তিত্ব ভ্রমণ ভ্রমণ ডায়েরি মানিক বন্দ্যোপাধ্যায় মাহির তাজওয়ার মিনহাজ শোভন মুভি রিভিউ রবীন্দ্রনাথ ঠাকুর শিশিরভেজা গল্প সংখ্যা শিশু-কিশোর গল্প সমকালীন কবিতা সমকালীন গল্প সাক্ষাৎকার সিনেমা সুকান্ত ভট্টাচার্য হাসির গল্প
magnifiercrossmenu