এই যে একা একা ভাঙিচুরি আমি,
কেয়া পাতার নৌকা ভাসাই।
এই যে একার জীবন
না বুঝেই হিসাব মিলাই,
এর কোনো মানে আছে কি?
সত্যের সুবাসকে কি করে ঢাকি?
দিন শেষ একটি খবর হবে বাতাসে,
কেউ ভালো নেই,
দিনের অবসায়নে চোখ মুদে
অন্ধকারে সব ঢাকবেই।
থামানো যাবে না কিছু
জোয়ারের জল,
অশ্রুর প্লাবনে মুছে যাবে
চোখের কাজল।