
কোথাও কাউকে ডাকিনি, তবু
এক বসন্ত পাখি সুর তুলে অবিরাম ডেকে যায়
সময়টা ঠিক নেই, অসময়েও কত ডানা পুড়ে গেছে
বৈশাখী ঝড়ে!
কিছু কি অবশিষ্ট ছিল দখিনের বারান্দায়!
সব দাবি লেখা আছে দেয়ালে ঝোলানো
পুরানো এক ক্যালেন্ডারের পাতায়,
হাতে লেখা মৃত্যুর স্বীকারোক্তি
ভাঁজ করা নোটপ্যাডে তোলা ছিল বহুদিন
মনে পরে, দুপুরের রোদ মাথায় হেঁটে চলা
দুটাকার আইসক্রীম!