
একটি নাম বহুদিন ধরে
ঘরের ভেতর হাঁটে—
রাতে কখনো মনে হয়,
কেউ আমার স্বপ্ন থেকে
একটু আগেই বেরিয়ে গেছে—
বালিশে উষ্ণতা রেখে।
কাকে ডেকেছিলাম সেই প্রথম—
একটি নাম ধরে!
সে নাম এখনো মাঝে মাঝে
ফিরে আসে।
শুধু এইটুকু বুঝি—
ভেতরে যেনো কার অনুপস্থিতি;
যার জন্য আজও
অকারণে অপেক্ষা করি।