সীমা বসু নাগ
দমদম, কলকাতা
সীমা বসু নাগ

শহুরে মেডুসা

বার পড়া হয়েছে
শেয়ার :

নিয়ন আলোয় সিক্ত শহর, ধাবমান বিপদের ধার,
গলির বাঁকে ছায়াগুলো মাপে অস্তিত্ব আমার।
নিরাপত্তা মিথ্যে বুলি, পায়ের শব্দে কাঁপে বুক,
শঙ্কা মেশে প্রতিটি মোড়ে, মূর্ত কোনো পাপ।
আমি কি কেবলই মানবী? না, আমি অবাধ্য এক কাস্কেড,
ভয়ের বিপরীতে বুনি আমি প্রতিশোধের বিষ ফাঁদ ।
মস্তিষ্কে আজ জাগছে বাসুকি—স্নায়ুর চরম কালকূট,
ব্রেকিং নিউজ হবো না আর শিকারের ভিড়ে দলছুট।
আমি ধর্ষকের ভাঙা পেলভিসে আঁকি রাত দখলের দলিল,
বেপরোয়া অহর্নিশ নীরব অন্তর্লীন।
এই ভণ্ড শহর আমায় প্রশ্ন করলে, ধিক্কার বাক্‌ধারা,
অন্ধকারের সীমানা চিরে নতুন দিনের আশকারা।
আমি এখন মেডুসা—নিজের অধিকারে নিশ্চল,
ভক্ষকের কলিজা খুঁড়ে সাজাই বিজয়ের মর্দন।

ট্যাগসমূহ

অণুগল্প অনুবাদ ইতিহাস ঈদ সংখ্যা ২০২২ উপন্যাস সংক্ষেপ একালের গল্প কবিতা কলকাতার দিনগুলি কাজী নজরুল ইসলাম কাজী মহম্মদ আশরাফ কুড়ি লাইনের কবিতা সংখ্যা গণঅভ্যুত্থান সংখ্যা গল্প চিরায়ত গল্প ছোটগল্প জসীমউদ্দিন জীবনানন্দ দাশ জীবনের গল্প জয় গোস্বামী নীতিগল্প পলাশ মজুমদার পিন্টু রহমান প্রবন্ধ প্রেমের গল্প ফেলুদা সিরিজ বই বাংলা কবিতা বিখ্যাতদের গল্প বুক রিভিউ ব্যক্তিত্ব ভ্রমণ ভ্রমণ ডায়েরি মানিক বন্দ্যোপাধ্যায় মাহির তাজওয়ার মিনহাজ শোভন মুভি রিভিউ রবীন্দ্রনাথ ঠাকুর শিশিরভেজা গল্প সংখ্যা শিশু-কিশোর গল্প সমকালীন কবিতা সমকালীন গল্প সাক্ষাৎকার সিনেমা সুকান্ত ভট্টাচার্য হাসির গল্প
magnifiercrossmenu