পৌলমী ভট্টাচার্য
মধ্যমগ্রাম, কলকাতা
পৌলমী ভট্টাচার্য

গাধার হাতের গিটার

বার পড়া হয়েছে
শেয়ার :

ক্ষুধা নিজেও জানে না পেটের শয়তানি কাকে বলে,
ওখানে আগুন নাচে ললিত শোভায়। অস্তিত্বর মূল নিয়ে টানাটানি করে যে একাগ্রহতা, সেখানে নামে কম্বল চাপা বিস্ফোরক শীত।

মন ভাঙে,
দাঙ্গা গড়ে কিনা বুঝি না, কারণ দাঙ্গার রং প্রেম।
বিলীন হবো কিসের নেশায়; তুমি যেখানে বধির থাকো?
অরণ্য কি মেদিনী ছাড়া; চিতা পুড়বে কোন আনন্দে?

জীবন দখল করা পাখিটি কিচিরমিচির করতে গিয়ে
কখন যেন গাধার হাতের গিটার হয়েছে। ধারহীন যন্ত্রে কেবল ফ্যালফ্যালে বিলাপ আছে, যা তেরো পার্বণহীন।
একটি বাস্তব যুদ্ধ এবং অরাজনৈতিক অতিথি স্বপ্ন নিয়ে
“মাগো, আমায় ছুটি দিতে বলো” আওড়াই।
শুকনো খই আর আমি শোকবিলাসী হলে
ভূমি কি তবে কাছছাড়া হবে!

ট্যাগসমূহ

অণুগল্প অনুবাদ ইতিহাস ঈদ সংখ্যা ২০২২ উপন্যাস সংক্ষেপ একালের গল্প কবিতা কলকাতার দিনগুলি কাজী নজরুল ইসলাম কাজী মহম্মদ আশরাফ কুড়ি লাইনের কবিতা সংখ্যা গণঅভ্যুত্থান সংখ্যা গল্প চিরায়ত গল্প ছোটগল্প জসীমউদ্দিন জীবনানন্দ দাশ জীবনের গল্প জয় গোস্বামী নীতিগল্প পলাশ মজুমদার পিন্টু রহমান প্রবন্ধ প্রেমের গল্প ফেলুদা সিরিজ বই বাংলা কবিতা বিখ্যাতদের গল্প বুক রিভিউ ব্যক্তিত্ব ভ্রমণ ভ্রমণ ডায়েরি মানিক বন্দ্যোপাধ্যায় মাহির তাজওয়ার মিনহাজ শোভন মুভি রিভিউ রবীন্দ্রনাথ ঠাকুর শিশিরভেজা গল্প সংখ্যা শিশু-কিশোর গল্প সমকালীন কবিতা সমকালীন গল্প সাক্ষাৎকার সিনেমা সুকান্ত ভট্টাচার্য হাসির গল্প
magnifiercrossmenu