শেলী সেনগুপ্তা

রাত ঘুমোয়

বার পড়া হয়েছে
শেয়ার :

রাত ঘুমোয় জেগে থাকি আমি

পা রাখার জায়গা নেই
সবখানে পড়ে আছে শিশির নয়
কারো চোখের জল,

রাত ঘুমোয়
আমার দু'চোখে ঘুম নেই
একজোড়া শিকার সন্ধানী বেড়ালচোখ
বিচ্ছেদের গান বাঁধে

ভালোবেসে পথে নামা রমণীর
অপূর্ণ আত্মা পাখি হয়ে উড়ে গেছে,
তবুও
চোখ জেগে থাকে
আত্মার সুবাস নিতে
মন জেগে থাকে ছুঁয়ে দিতে

আমার জিহ্বাও জেগে থাকে
অভিসম্পাত গিলে নিতে

সময়ের নামতা গুণে রাত ঘুমোয়

রাতের ছায়াতে হাত রেখে
কারো নাম নিয়ে
শুধু আমিই জেগে থাকি…

ট্যাগসমূহ

অণুগল্প অনুবাদ ইতিহাস ঈদ সংখ্যা ২০২২ উপন্যাস সংক্ষেপ একালের গল্প কবিতা কলকাতার দিনগুলি কাজী নজরুল ইসলাম কাজী মহম্মদ আশরাফ কুড়ি লাইনের কবিতা সংখ্যা গণঅভ্যুত্থান সংখ্যা গল্প চিরায়ত গল্প ছোটগল্প জসীমউদ্দিন জীবনানন্দ দাশ জীবনের গল্প জয় গোস্বামী নীতিগল্প পলাশ মজুমদার পিন্টু রহমান প্রবন্ধ প্রেমের গল্প ফেলুদা সিরিজ বই বাংলা কবিতা বিখ্যাতদের গল্প বুক রিভিউ ব্যক্তিত্ব ভ্রমণ ভ্রমণ ডায়েরি মানিক বন্দ্যোপাধ্যায় মাহির তাজওয়ার মিনহাজ শোভন মুভি রিভিউ রবীন্দ্রনাথ ঠাকুর শিশিরভেজা গল্প সংখ্যা শিশু-কিশোর গল্প সমকালীন কবিতা সমকালীন গল্প সাক্ষাৎকার সিনেমা সুকান্ত ভট্টাচার্য হাসির গল্প
magnifiercrossmenu