নাদিয়া জান্নাত
কবি ও চিকিৎসক
নাদিয়া জান্নাত

প্রত্যাখ্যান ফিরে এলো হঠাৎ

বার পড়া হয়েছে
শেয়ার :

আনন্দহীন দৃশ্যের দিকেই আমাদের
ভালোবাসা হারানো মন!
প্রতিধ্বনি দেবার বদলে শল্যবিশারদের ছুরির নিচে
দেহখানা হেলায় ফেলায়
দান করতে থাকবো,
ধীরে ধীরে মন হবে প্রাসঙ্গিক।
শান দেওয়া কথা আকাশে আকাশে
চিহ্নিত হতে হতে অঙ্গে জড়াবে
মোহ, সুশীতল ঠান্ডা বাতাস!
ক্ষেত্রফল আঁকা সতেজ খাটিয়ায়
আছড়ে পড়বে ফাঁকা মাঠ।
একাকার হতে হতে
একঝাঁক কামিনী ফুল কটাক্ষ দেবে ছুঁড়ে।
ভ্রম হবে, মৃত্যুর অধিক খুনসুটি নিয়ে
একা বোকা কবরস্থানে মিছেমিছি
বয়ে যাবে বেলা। সে তবু দেবে না ধ্বনি।
কোকিল হয়ে বুকে ভাসাবে কুহু…

ট্যাগসমূহ

অণুগল্প অনুবাদ ইতিহাস ঈদ সংখ্যা ২০২২ উপন্যাস সংক্ষেপ একালের গল্প কবিতা কলকাতার দিনগুলি কাজী নজরুল ইসলাম কাজী মহম্মদ আশরাফ কুড়ি লাইনের কবিতা সংখ্যা গণঅভ্যুত্থান সংখ্যা গল্প চিরায়ত গল্প ছোটগল্প জসীমউদ্দিন জীবনানন্দ দাশ জীবনের গল্প জয় গোস্বামী নীতিগল্প পলাশ মজুমদার পিন্টু রহমান প্রবন্ধ প্রেমের গল্প ফেলুদা সিরিজ বই বাংলা কবিতা বিখ্যাতদের গল্প বুক রিভিউ ব্যক্তিত্ব ভ্রমণ ভ্রমণ ডায়েরি মানিক বন্দ্যোপাধ্যায় মাহির তাজওয়ার মিনহাজ শোভন মুভি রিভিউ রবীন্দ্রনাথ ঠাকুর শিশিরভেজা গল্প সংখ্যা শিশু-কিশোর গল্প সমকালীন কবিতা সমকালীন গল্প সাক্ষাৎকার সিনেমা সুকান্ত ভট্টাচার্য হাসির গল্প
magnifiercrossmenu