মো. নাহিদ সরদার

কী চাহ আমার দেশ!

বার পড়া হয়েছে
শেয়ার :

কী চাহ আমার দেশ!


এটা রমনীকান্তের ভিটে বাড়ি।
অবাঞ্ছিত ঘাসে ভরেছে উঠোন
ঠাকুর ঘরে শাপ আর শামুক খেলা করে
বড় ঘর ভরে আছে ইঁদুর বাদুর
পুকুরে প্রচুর কলমি আর শাপলা
শেওড়া পড়া পুকুর ঘাট;
এইতো কদিন আগে
নারকেল কুড়াতে এসে ঠ্যাং ভেঙে নিল নজুর মা;
ঢাসা ঢাসা ভারাসে পেয়ারায় ভরে আছে গাছ
একটা ডাল তার চলে গেছে মেটে চালের দিকে;
দস্যি ছেলেটা পড়েছে চাল ভেঙে
ডাবাহীন চাল সে ভার কেমন করে নেবে?
পাশে দুই ঘর রেখে ‘ছ্যাতলাপড়া দালান’ শিবুদের বাড়ি ছিল।
সৌমেন দাদা বলেছে, ‘তার গ্রামে সাঁইত্রিশ ঘর থেকে নয় ঘর নেই।’
আছে থেকে নেই কেন?
আছ্ সালাতু খাইরুম মিনান নাউম; ভালোবাসি
ভালোবাসি ওঁ ভগবত গীতা;
ভালোবাসি বুদ্ধং স্বরণং গচ্ছামি ;
কী চাহ আমার দেশ!
ত্রিখণ্ড দেহতে আবার কিসের সখ জাগে,
ভালোতো আছি ধুতি টুপি হলুদে।


This is an original content which is written by a DORPON author. Copying and publishing any part of the content is strictly prohibited.

 

ট্যাগসমূহ

অণুগল্প অনুবাদ ইতিহাস ঈদ সংখ্যা ২০২২ উপন্যাস সংক্ষেপ একালের গল্প কবিতা কলকাতার দিনগুলি কাজী নজরুল ইসলাম কাজী মহম্মদ আশরাফ কুড়ি লাইনের কবিতা সংখ্যা গণঅভ্যুত্থান সংখ্যা গল্প চিরায়ত গল্প ছোটগল্প জসীমউদ্দিন জীবনানন্দ দাশ জীবনের গল্প জয় গোস্বামী নীতিগল্প পলাশ মজুমদার পিন্টু রহমান প্রবন্ধ প্রেমের গল্প ফেলুদা সিরিজ বই বাংলা কবিতা বিখ্যাতদের গল্প বুক রিভিউ ব্যক্তিত্ব ভ্রমণ ভ্রমণ ডায়েরি মানিক বন্দ্যোপাধ্যায় মাহির তাজওয়ার মিনহাজ শোভন মুভি রিভিউ রবীন্দ্রনাথ ঠাকুর শিশিরভেজা গল্প সংখ্যা শিশু-কিশোর গল্প সমকালীন কবিতা সমকালীন গল্প সাক্ষাৎকার সিনেমা সুকান্ত ভট্টাচার্য হাসির গল্প
magnifiercrossmenu