আবু আফজাল সালেহ

জোড়া-হাঁস এবং জোড়া-প্রাণী

বার পড়া হয়েছে
শেয়ার :

আবু আফজাল সালেহ-এর দুটি কবিতা


জোড়া-হাঁস এবং জোড়া-প্রাণী


পাহাড়ের বৃষ্টিপাত কার না ভালো লাগে!

ব্যালকনিতে দাঁড়িয়ে দেখি,
সবুজ পাতায় বৃষ্টিঝরা
ভেজা কালো-পাথরে বৃষ্টিখেলা
ধোঁয়াটে কফির কাপে চুমুক।
তুমি বললে, ঐ যে দ্যাখো বৃষ্টি-আঁকা-ঝিরিতে জোড়া রাজহাঁস।

এই বৃষ্টি এই রোদ—
জোড়া রাজহাঁস পাহাড়ের ঝিরিতে
দুটি প্রাণী ব্যালকনিতে।

কল্পনায় আল্পনায় অনেকদূর—
জোড়া-হাঁসের, জোড়া-প্রাণীর।


রংধনু ও তুমি


আকাশে মেঘ ওড়ে—
অপেক্ষা করছি, দু-ফোঁটা বৃষ্টির জন্য
রংধনুর জন্য।

মেঘ ঝরিয়ে আসুক—
দু-ফোঁটা বৃষ্টি
একটি রংধনু।

দয়িতা, তুমি আর বাদ থাকবে কেন?
— তুমিও এসো
মেঘ হয়ে উড়ে যাই—
তারপর না-হয় বৃষ্টি হয়ে রংধনু হয়ে যাব।

ট্যাগসমূহ

অণুগল্প অনুবাদ ইতিহাস ঈদ সংখ্যা ২০২২ উপন্যাস সংক্ষেপ একালের গল্প কবিতা কলকাতার দিনগুলি কাজী নজরুল ইসলাম কাজী মহম্মদ আশরাফ কুড়ি লাইনের কবিতা সংখ্যা গণঅভ্যুত্থান সংখ্যা গল্প চিরায়ত গল্প ছোটগল্প জসীমউদ্দিন জীবনানন্দ দাশ জীবনের গল্প জয় গোস্বামী নীতিগল্প পলাশ মজুমদার পিন্টু রহমান প্রবন্ধ প্রেমের গল্প ফেলুদা সিরিজ বই বাংলা কবিতা বিখ্যাতদের গল্প বুক রিভিউ ব্যক্তিত্ব ভ্রমণ ভ্রমণ ডায়েরি মানিক বন্দ্যোপাধ্যায় মাহির তাজওয়ার মিনহাজ শোভন মুভি রিভিউ রবীন্দ্রনাথ ঠাকুর শিশিরভেজা গল্প সংখ্যা শিশু-কিশোর গল্প সমকালীন কবিতা সমকালীন গল্প সাক্ষাৎকার সিনেমা সুকান্ত ভট্টাচার্য হাসির গল্প
magnifiercrossmenu