মাসুদ চয়ন

ঘাস জন্মের ইতিকথা

বার পড়া হয়েছে
শেয়ার :

মাসুদ চয়নের দুটি কবিতা "কুয়াশার মমি"এবং "ঘাস জন্মের ইতিকথা"


কুয়াশার মমি


পথ ভুলে ডুবে গেছি আঁধারে;
নিঝুম সন্ধ্যার নিঃসঙ্গ পাখিদের সাথে
ধানের ছড়ার গল্প হৃদয়ে তুলি–
এ ছড়া নীড় হয়ে ওঠে;
সে নীড়ে স্বপ্ন সত্তা হয়ে গজায়–
পরিচ্ছন্ন পরিপাটি আয়না হয়ে ওঠে;
আয়নায় ধূসর ভবিষ্যতের আল্পনা আঁকছে মহাকাল;
আমি তার গন্তব্য খুঁজে খুঁজে ক্লান্ত দিকভ্রান্ত হই;
জাগতিক মসৃণ আগাছায় লেপ্টে ধূসরতায় হারিয়ে গেছে শাবক শৈশব
কত শত আলোকবর্ষ দূর হতে আলো হয়ে ফিরে আসে মাঝে মাঝে রাত হয়ে ভোর হয়ে কাল হয়ে;
মনের ক্যানভাসে মমি হয়ে ওঠে স্মৃতি তত্ত্বের বারান্দা;
সন্ধ্যার তীর ঘেষে রাঙা ভোর চেতনা ফিরে পায়–
নিমগ্ন আঁধারে বোধ খুঁজে পায় যাপন অনুধ্যান;
বোধের ভিতরে ঢুকে হয়ে উঠি কুয়াশার মমি।


ঘাস জন্মের ইতিকথা


পাথর পৃষ্ঠে চাপা পড়া নির্বাক ঘাস মৃত্যুকে মুক্তির স্বরূপ দিগন্ত মেনে অনাদি অনন্তের পথে অগ্রসর হতে থাকে;
জীর্ণ প্রাচুর্যের মতো জ্বলতে থাকা নিরুত্তর দীর্ঘশ্বাসগুলো ক্ষয়ে ক্ষয়ে আঁধারে লীন হলে
ভীষণ দাহ্যতায় নিষ্করুণ প্রতিবিম্বের মতো নুয়ে পড়ে;
দেহ পাজরের রন্ধ্রে রন্ধ্রে অবজ্ঞা অবগাহন বধির বিষন্নতা লেপ্টে নেয়;
পাথর তো স্তব্ধ দানব, হিংস্র হাঙ্গরের মতো পিষে ধরে অন্যায্য অধিকারে;
সে চায় রক্ত ঝরাতে,
নির্মল তারুণ্যের ভাষা কেড়ে নিতে।


 

ট্যাগসমূহ

অণুগল্প অনুবাদ ইতিহাস ঈদ সংখ্যা ২০২২ উপন্যাস সংক্ষেপ একালের গল্প কবিতা কলকাতার দিনগুলি কাজী নজরুল ইসলাম কাজী মহম্মদ আশরাফ কুড়ি লাইনের কবিতা সংখ্যা গণঅভ্যুত্থান সংখ্যা গল্প চিরায়ত গল্প ছোটগল্প জসীমউদ্দিন জীবনানন্দ দাশ জীবনের গল্প জয় গোস্বামী নীতিগল্প পলাশ মজুমদার পিন্টু রহমান প্রবন্ধ প্রেমের গল্প ফেলুদা সিরিজ বই বাংলা কবিতা বিখ্যাতদের গল্প বুক রিভিউ ব্যক্তিত্ব ভ্রমণ ভ্রমণ ডায়েরি মানিক বন্দ্যোপাধ্যায় মাহির তাজওয়ার মিনহাজ শোভন মুভি রিভিউ রবীন্দ্রনাথ ঠাকুর শিশিরভেজা গল্প সংখ্যা শিশু-কিশোর গল্প সমকালীন কবিতা সমকালীন গল্প সাক্ষাৎকার সিনেমা সুকান্ত ভট্টাচার্য হাসির গল্প
magnifiercrossmenu