রিগ্যান এসকান্দার
রিগ্যান এসকান্দার-এর জন্ম ১২ জুন ১৯৮৩। এসকান্দারের কবিতার মূল সুর মূলত দ্রোহ ও দর্শন। তার অনেক কবিতায় ম্যাজিক রিয়ালিজম বা জাদু বাস্তববাদের সফল প্রয়োগ লক্ষ্য করা যায়। প্রকাশিত কবিতাগ্রন্থ: পেরেকপুস্তক (২০২২), দর্শনপুস্তক (২০২২), সুফিয়াতন্ত্র (২০২১), দ্রোহশাস্ত্রবুলি (২০২০), প্রেম কবলিত প্রসব (২০১৪), নারীগদ্য (২০০৭)।
রিগ্যান এসকান্দার

গার্হস্থ্য বিজ্ঞান

বার পড়া হয়েছে
শেয়ার :

রিগ্যান এসকান্দারের তিনটি কবিতা


পরাগায়ন


ফুলের হয়েছে এপেন্ডিসাইটিস।
অপারেশন করবেন ডাক্তার প্রজাপতি,
তাকে খুঁজেই পাচ্ছি না।
তিনি গেছেন বনে বনে,
শুনেছি, চরিত্রে কিঞ্চিৎ দোষ আছে।
প্লিজ ডাক্তার, তাড়াতাড়ি আসুন,
পাপড়ির পেটে দারুণ ব্যথা।


আদর


অনাদরে সূর্যটা পুড়ে যাচ্ছে।
মাথায় হাত বুলিয়ে দিলাম,
আদরে সারা রাত সূর্যটা ঘুমিয়ে গেল।
অনাদরে তুমি পুড়ে যাচ্ছ।
মাথায় হাত বুলিয়ে দিলাম,
আদরে সারা রাত তুমি আমাকেই ঘুমতে দিলে না।


গার্হস্থ্য বিজ্ঞান


রাঁধুনী, আমাকেই রেঁধে ফ্যালো
দেখি কেমন শিখেছ তুমি গার্হস্থ্য বিজ্ঞান।


 

ট্যাগসমূহ

অণুগল্প অনুবাদ ইতিহাস ঈদ সংখ্যা ২০২২ উপন্যাস সংক্ষেপ একালের গল্প কবিতা কলকাতার দিনগুলি কাজী নজরুল ইসলাম কাজী মহম্মদ আশরাফ কুড়ি লাইনের কবিতা সংখ্যা গণঅভ্যুত্থান সংখ্যা গল্প চিরায়ত গল্প ছোটগল্প জসীমউদ্দিন জীবনানন্দ দাশ জীবনের গল্প জয় গোস্বামী নীতিগল্প পলাশ মজুমদার পিন্টু রহমান প্রবন্ধ প্রেমের গল্প ফেলুদা সিরিজ বই বাংলা কবিতা বিখ্যাতদের গল্প বুক রিভিউ ব্যক্তিত্ব ভ্রমণ ভ্রমণ ডায়েরি মানিক বন্দ্যোপাধ্যায় মাহির তাজওয়ার মিনহাজ শোভন মুভি রিভিউ রবীন্দ্রনাথ ঠাকুর শিশিরভেজা গল্প সংখ্যা শিশু-কিশোর গল্প সমকালীন কবিতা সমকালীন গল্প সাক্ষাৎকার সিনেমা সুকান্ত ভট্টাচার্য হাসির গল্প
magnifiercrossmenu