মাহমুদ হায়াত

দুঃখনদী

বার পড়া হয়েছে
শেয়ার :

মাহমুদ হায়াত এর দুটি কবিতা


দুঃখনদী


দুঃখনদী বারোমাস
আমি না হয় ভেসেই গেলাম জলে
তুমি শুধু ভালো থেকো
সুখগুলো সব পুষে রেখো
আমি না হয় না থাকারই দলে।
দুঃখনদী বারোমাস
আমি না হয় ভেসেই গেলাম জলে....

একলা আকাশ বুকের বাতাস
রাত্রি চরাচর
জীবননদী নিরবধি
অকুল স্রোতে ভাসে যদি
ব্যাস্তপায়ে তুমি না হয় পথ মাড়িও না দেখারই ছলে।
দুঃখনদী বারোমাস
আমি না হয় ভেসেই গেলাম জলে...


বন্ধু


বন্ধু থাকে ঝড় বাদলে বন্ধু ছেলেমিতে,
বন্ধু থাকে চায়ের কাপে রৌদ্র-খরা-শীতে
বন্ধু হোক বিরান পথে হাতটা ধরে নিতে....

বন্ধু মানে বুকের বাতাস বন্ধু চরাচর
বন্ধু মানে খোলা আকাশ বন্ধু পরস্পর
বন্ধু হোক সভাসদের অভয় আর হিতে....

বন্ধু তুই ভালো থাকিস বন্ধু অনির্বাণ
হাতটা হাতে রাখা মানে দুখের অবসান
বন্ধু হোক মাল্লা মাঝির স্রোতের বিপরীতে....

ট্যাগসমূহ

অণুগল্প অনুবাদ ইতিহাস ঈদ সংখ্যা ২০২২ উপন্যাস সংক্ষেপ একালের গল্প কবিতা কলকাতার দিনগুলি কাজী নজরুল ইসলাম কাজী মহম্মদ আশরাফ কুড়ি লাইনের কবিতা সংখ্যা গণঅভ্যুত্থান সংখ্যা গল্প চিরায়ত গল্প ছোটগল্প জসীমউদ্দিন জীবনানন্দ দাশ জীবনের গল্প জয় গোস্বামী নীতিগল্প পলাশ মজুমদার পিন্টু রহমান প্রবন্ধ প্রেমের গল্প ফেলুদা সিরিজ বই বাংলা কবিতা বিখ্যাতদের গল্প বুক রিভিউ ব্যক্তিত্ব ভ্রমণ ভ্রমণ ডায়েরি মানিক বন্দ্যোপাধ্যায় মাহির তাজওয়ার মিনহাজ শোভন মুভি রিভিউ রবীন্দ্রনাথ ঠাকুর শিশিরভেজা গল্প সংখ্যা শিশু-কিশোর গল্প সমকালীন কবিতা সমকালীন গল্প সাক্ষাৎকার সিনেমা সুকান্ত ভট্টাচার্য হাসির গল্প
magnifiercrossmenu