ইহিতা এরিন
পটুয়াখালী, বাংলাদেশ
ইহিতা এরিন

শকুন্তলা সংখ্যা: 'ইহিতা এরিন'-এর কবিতা

[post-views]
বার পড়া হয়েছে
শেয়ার :

দর্পণের বিশেষ সংখ্যা ‘শকুন্তলা’-তে প্রকাশিত ইহিতা এরিন-এর তিনটি কবিতা


দীর্ঘশ্বাস


পিঠের দেয়াল বেয়ে নেমে যাচ্ছে সিল্কের হলুদরাঙা রোদের আয়না।
আবহসঙ্গীত। সময় ঘড়ি।
পাতার মর্মরে মৃতদের কণ্ঠস্বর।

ল্যান্ডস্কেপ। অপরিচিত পাখি। চিৎ হয়ে শুয়ে থাকে
পঞ্চমীর চাঁদ। শীতের মরা মাছির চোখের মতো মৃতনগরী।

পরিত্যক্ত লবণ খনির সাথে নিভে যায় প্রতিটি দীর্ঘশ্বাস।


বিপরীত প্রতিবিম্ব ও সমান্তরাল মহাফেজখানা


ঘুমের দরোজা থেকে পালিয়ে এসেছে
প্রজাপতি চোখ

বরফের ডিম
তা দিচ্ছে ক্লীব সভ্যতা

বিশ্বাসের জিহ্বায়
পবিত্র প্রেত অযুখানার
শাসকের কররেখায় আঁধার
ও
তার উদাম নৃত্য
কবরখানা থেকে শ্মশান
নীরবতা ভেঙ্গে
একজন বলে উঠলো মানুষ

মানুষটি
মানবতার চাদর মুড়িয়ে
ফিরে গেলো
ফ্রান্সের সেই শিক্ষকের কাছে

এসব-ই আদপে
হোমো স্যাপিয়েন্স
ও
প্রজনন-চক্র


সানসিল্ক রোদ


বুঝতে পারি, তবু চুপ করে থাকি,
খুব কম কয়লাই হীরা হয়।
গাছেরা ঝরে ঝরে, মরে মরে কাঠ
বসতিজুড়ে মানুষের বর্জ্য, ময়লা ও কফ।

গাছের নিরাময় করবো বলে পা বাড়াই।
গাছের ডাক্তার যদিও জানা নেই,
থাকি ঠিক সেখানে; যেখানে চারাগাছ মাথা তোলে।

আহত শিরীষ উড়ে যেতে দেখেছি
কাঠপিঁপড়ের মরে যেতে থাকাও...
ময়লার স্তুপের ওপর রঙিন প্রজাপতি।

বুনো বাতাসের আঙুলে আঙুল রেখে
হেঁটে যায় সানসিল্ক রোদ।

Error!
No 'Post_Views_Counter_List_Widget' widget registered in this installation.

ট্যাগসমূহ

অণুগল্প অনুবাদ ইতিহাস ঈদ সংখ্যা ২০২২ উপন্যাস সংক্ষেপ একালের গল্প কবিতা কলকাতার দিনগুলি কাজী নজরুল ইসলাম কাজী মহম্মদ আশরাফ কুড়ি লাইনের কবিতা সংখ্যা গণঅভ্যুত্থান সংখ্যা গল্প চিরায়ত গল্প ছোটগল্প জসীমউদ্দিন জীবনানন্দ দাশ জীবনের গল্প জয় গোস্বামী নীতিগল্প পলাশ মজুমদার পিন্টু রহমান প্রবন্ধ প্রেমের গল্প ফেলুদা সিরিজ বই বাংলা কবিতা বিখ্যাতদের গল্প বুক রিভিউ ব্যক্তিত্ব ভ্রমণ ভ্রমণ ডায়েরি মানিক বন্দ্যোপাধ্যায় মাহির তাজওয়ার মিনহাজ শোভন মুভি রিভিউ রবীন্দ্রনাথ ঠাকুর শিশিরভেজা গল্প সংখ্যা শিশু-কিশোর গল্প সমকালীন কবিতা সমকালীন গল্প সাক্ষাৎকার সিনেমা সুকান্ত ভট্টাচার্য হাসির গল্প
magnifiercrossmenu