ইমরান মাহফুজ
চৌদ্দগ্রাম, কুমিল্লা
ইমরান মাহফুজ

মৃত্যুমুখী পাখির সমাবেশ

[post-views]
বার পড়া হয়েছে
শেয়ার :

ইমরান মাহফুজের দুটি কবিতা 'মৃত্যুমুখী পাখির সমাবেশ' ও 'দুঃখবোধের সমাজ'


মৃত্যুমুখী পাখির সমাবেশ

মা– দিন শেষে আমায় আর ডেকো না
রাতদুপুরে অশোকবনে পাখি নিয়েই থেকো।

খোদার কসম আমি মানুষ হতে পারিনি–
অথচ বাবা সেদিন লিখে দিলো প্রাপ্য সম্পদ
জন্মেই পেয়েছি ধর্ম
তাই কখনো হিন্দু বা খ্রিস্টান
কিন্তু মানুষ না!

মা– তোমার অযোগ্য সন্তান
আজ মৃত্যুমুখী পাখির সমাবেশে
নূপুর পায়ে শিশুর মতো
প্রার্থনা করছে– আনন্দ মৃত্যু!
তুমিও আঁচলের চাবি দিয়ে
খুলে দাও সিন্দুক– লাল হোক পৃথিবী!


দুঃখবোধের সমাজ

সত্য ও মিথ্যার সাঁকোতে চলছি তো চলছি। পরস্পরের চোখমুখ দেখে বিদ্বেষে ঠেকে বেদনার খাটে সঙ্গম শেষে ঘুমুতে যাই। কুসুমভোরে দুঃখ সন্তানের জন্ম হয়। নীলাকার দুঃখমাতা ঋতু বদলের পালা গুণে। বেদনাবিধুর আকুতি সুরে পাখিদের ডাক ভাগাভাগি করতে চায় শিল্পের ন্যায় সন্ধ্যাবোধ!

করুণ প্রতিবাদে পাখিরা জানায়– দুঃখবোধেরও আলাদা সমাজ আছে। মনুষ্য দুঃখের ন্যায় অনাবশ্যক হাহাকার করে না তারা। বেলা অবেলায় মিলে-মিশে থাকে। অনুরাগে ঝরাপাতা নিয়েও প্রার্থনা করে। অন্যদিকে অস্থির মানুষের দুঃখ কৃষাণীর উঠোনে চিটার মতো– এক কুলায় থেকে আরেক কুলায় ফিরে। সেই থেকে মানুষের দুঃখ ইস্ত্রিবিহীন জামার মতো কখনো গায়ে কখনো হেংগারে। অদল বদলের জীবন ভাসতে থাকে পদ্মপাতার মতো।


 

Error!
No 'Post_Views_Counter_List_Widget' widget registered in this installation.

ট্যাগসমূহ

অণুগল্প অনুবাদ ইতিহাস ঈদ সংখ্যা ২০২২ উপন্যাস সংক্ষেপ একালের গল্প কবিতা কলকাতার দিনগুলি কাজী নজরুল ইসলাম কাজী মহম্মদ আশরাফ কুড়ি লাইনের কবিতা সংখ্যা গণঅভ্যুত্থান সংখ্যা গল্প চিরায়ত গল্প ছোটগল্প জসীমউদ্দিন জীবনানন্দ দাশ জীবনের গল্প জয় গোস্বামী নীতিগল্প পলাশ মজুমদার পিন্টু রহমান প্রবন্ধ প্রেমের গল্প ফেলুদা সিরিজ বই বাংলা কবিতা বিখ্যাতদের গল্প বুক রিভিউ ব্যক্তিত্ব ভ্রমণ ভ্রমণ ডায়েরি মানিক বন্দ্যোপাধ্যায় মাহির তাজওয়ার মিনহাজ শোভন মুভি রিভিউ রবীন্দ্রনাথ ঠাকুর শিশিরভেজা গল্প সংখ্যা শিশু-কিশোর গল্প সমকালীন কবিতা সমকালীন গল্প সাক্ষাৎকার সিনেমা সুকান্ত ভট্টাচার্য হাসির গল্প
magnifiercrossmenu