শঙ্খশুভ্র পাত্র

জলফাঁস

[post-views]
বার পড়া হয়েছে
শেয়ার :

শঙ্খশুভ্র পাত্রের দুটি কবিতা


শুশ্রূষা


আত্মীয়তা কথা হয়
মনে-মনে তার...
গোলাপি ভুবন— আমি না-জানি সাঁতার...
সেতারে-ই অন্ধকারময় —
সুরে-সুরে শুশ্রূষা খুজি;
যদি সে আমাকে দেয়
স্রোতস্বিনী
বেদনা-অপার...


জলফাঁস


এত এত অক্ষর৷ জলফাঁসে কিছুই থাকে না৷
আমারও স্ফুর্তি হরে যায়৷'প্রকাশেতিহাস' শব্দটি
নিয়ে গত তিন দিন অলিখিত অন্ধকার;
ফলে প্রশস্ত রাজপথও মুখ ফেরায়৷
অবাধ্য অনুকরণ নাকি অনুসরণ— কোনও আকাশই
তো আর নির্মেঘ নয়— জলও আকারহীন৷
কার কাছে যাই? ধ্রুবতারা, সপ্তঋষি, কালপুরুষ...
প্রাচীন দুয়ারে সব স্মৃতিচিহ্ন ছায়া৷ দরজা অবধি
এগিয়ে দেবেন সে-নির্মোহ, সে-নিঃশব্দ মহান
ভাগ্যে বিরল৷ পথের ধুলোয় কেবলই অশান্ত মিলিয়ে
যায়৷ দৃশ্যত প্রদর্শন, এত এত অক্ষর...
জলফাঁসে কিছুই থাকে না৷ না-সমুদ্র-তিমির-নীলতিমি...

Error!
No 'Post_Views_Counter_List_Widget' widget registered in this installation.

ট্যাগসমূহ

অণুগল্প অনুবাদ ইতিহাস ঈদ সংখ্যা ২০২২ উপন্যাস সংক্ষেপ একালের গল্প কবিতা কলকাতার দিনগুলি কাজী নজরুল ইসলাম কাজী মহম্মদ আশরাফ কুড়ি লাইনের কবিতা সংখ্যা গণঅভ্যুত্থান সংখ্যা গল্প চিরায়ত গল্প ছোটগল্প জসীমউদ্দিন জীবনানন্দ দাশ জীবনের গল্প জয় গোস্বামী নীতিগল্প পলাশ মজুমদার পিন্টু রহমান প্রবন্ধ প্রেমের গল্প ফেলুদা সিরিজ বই বাংলা কবিতা বিখ্যাতদের গল্প বুক রিভিউ ব্যক্তিত্ব ভ্রমণ ভ্রমণ ডায়েরি মানিক বন্দ্যোপাধ্যায় মাহির তাজওয়ার মিনহাজ শোভন মুভি রিভিউ রবীন্দ্রনাথ ঠাকুর শিশিরভেজা গল্প সংখ্যা শিশু-কিশোর গল্প সমকালীন কবিতা সমকালীন গল্প সাক্ষাৎকার সিনেমা সুকান্ত ভট্টাচার্য হাসির গল্প
magnifiercrossmenu