সৌমিত্র চৌধুরী
ড. সৌমিত্র কুমার চৌধুরী ক্যানসার বিজ্ঞানি ও লেখক। বর্তমানে এমেরিটাস মেডিক্যাল সায়েন্টিস্ট (ICMR); চিত্তরঞ্জন জাতীয় কর্কট রোগ গবেষণা সংস্থায় কর্মরত। অধ্যাপনা ও দীর্ঘ আড়াই দশক কর্কট রোগ সংক্রান্ত গবেষণার পাশাপাশি বাংলা ভাষায় অসংখ্য গল্প কবিতা প্রবন্ধ ভ্রমণ আখ্যান এবং কয়েকটি উপন্যাস লিখেছেন। বহু বিদেশী গল্প ও কবিতা বাংলায় অনুবাদ করেছেন।
সৌমিত্র চৌধুরী

ডেথ সার্টিফিকেট

[post-views]
বার পড়া হয়েছে
শেয়ার :

স্যার নমস্কার। আজ ক’টা হল স্যার?

কে বলছেন?

এইকাল-এর বার্তা সম্পাদক, পিন্টু দাসগুপ্ত।

আচ্ছা বলুন...

বলছি কি আপনার এলাকায় নতুন কেস...

আমার থানায় আজকের সকাল দশটা অবধি— কেস সাতটা। আপনার কাছে কী খবর?

আপনাদের কাছ থেকে খবর নিয়েই তো রিপোর্ট করি স্যার। নতুন আর কী থাকবে?

থাকে তো। অনেক সোর্স আপনাদের।

স্যার একটা কথা বলবো?

বলুন না।!

কুলতলা মোড়ে চার তলা বাড়িটায়...

কী হয়েছে?

এক বৃদ্ধ স্যার। হার্টের পেসেন্ট ছিলেন। মারা গেছেন ভোরবেলা...। কেসটা কিন্তু কোভিড নয়।

আপনি জানলেন কি করে?

রিপোর্টাররা অনেক ভাবে জানতে পেরে যায়।

বুঝলাম। তো আমাকে এখন কী করতে হবে?

ডাক্তার পাঠিয়ে ডেথ সার্টিফিকেট লিখিয়ে দিন। বডিটা শ্মশানে নিয়ে গিয়ে দাহ করতে হবে তো!

ডাক্তার তো আমার হাতে নেই।

স্যার, খুব সমস্যায় পড়ে গেছে বাড়ির লোক। লকডাউন তার উপর ভাইরাসের ভয়। কোনো ডাক্তার আসছেন না। ফোন করলে থানাও পাশ কাটিয়ে যাচ্ছে।

ঠিক আছে। ব্যাপারটা খোঁজ নিয়ে আমি ওসিকে জানাচ্ছি। তারপর ডিএসপি, এসপি। নোডাল অফিস হয়ে স্বাস্থ্য ভবন। সব জায়গায় রেকর্ড হবে। হসপিটালে বডি ঢুকবে তারপর পোস্টমর্টেম...

স্যার, ভদ্রলোকের মেয়ে আর ওয়াইফ অত হ্যাপা সহ্য করতে পারবে না। বলছে চার তলা থেকে ঝাঁপ দিয়ে...

তো আমি কি করবো?

কিছু একটা করুন স্যার। নইলে...

নইলে কি?

স্যার আপনার সাথে কথা বলছি। সব রেকর্ড হয়ে যাচ্ছে কিন্তু। আপনি...

কী করবেন আমার?

ওরা আত্মহত্যা করলে কিন্তু আপনি ফেঁসে যাবেন। কমসে কম যাবজ্জীবন হবেই।

বড় বেকায়দায় ফেললেন তো!

স্যার একটা উপায় করুন। যিনি মারা গেছেন তিনি আমার বন্ধুর কাকা হন।

ওঃ, তাই বলুন। শুনুন, ডাক্তার একজনকে পাঠাচ্ছি। তিনি হোমিও না অ্যালোপ্যাথি, কবিরাজি না কুয়াক, সেসব দেখতে যাবেন না। ডিসি মানে ডেথ সার্টিফিকেট লিখে দেবেন। গাড়ি ভাড়া নিয়ে দুহাজার টাকা পড়বে।

ঠিক আছে স্যার, ধন্যবাদ। এ সময় মানুষ মরে গেলে... ডেথ সার্টিফিকেট পাওয়া... ওঃ চাট্টি খানি কথা নাকি!

Error!
No 'Post_Views_Counter_List_Widget' widget registered in this installation.

ট্যাগসমূহ

অণুগল্প অনুবাদ ইতিহাস ঈদ সংখ্যা ২০২২ উপন্যাস সংক্ষেপ একালের গল্প কবিতা কলকাতার দিনগুলি কাজী নজরুল ইসলাম কাজী মহম্মদ আশরাফ কুড়ি লাইনের কবিতা সংখ্যা গণঅভ্যুত্থান সংখ্যা গল্প চিরায়ত গল্প ছোটগল্প জসীমউদ্দিন জীবনানন্দ দাশ জীবনের গল্প জয় গোস্বামী নীতিগল্প পলাশ মজুমদার পিন্টু রহমান প্রবন্ধ প্রেমের গল্প ফেলুদা সিরিজ বই বাংলা কবিতা বিখ্যাতদের গল্প বুক রিভিউ ব্যক্তিত্ব ভ্রমণ ভ্রমণ ডায়েরি মানিক বন্দ্যোপাধ্যায় মাহির তাজওয়ার মিনহাজ শোভন মুভি রিভিউ রবীন্দ্রনাথ ঠাকুর শিশিরভেজা গল্প সংখ্যা শিশু-কিশোর গল্প সমকালীন কবিতা সমকালীন গল্প সাক্ষাৎকার সিনেমা সুকান্ত ভট্টাচার্য হাসির গল্প
magnifiercrossmenu