জাহেদ হোছাইন

ময়নাতদন্ত

[post-views]
বার পড়া হয়েছে
শেয়ার :

জাহেদ হোছাইনের চারটি কবিতা


ময়নাতদন্ত


মানুষ পোড়াবার ষোলোকলা
তুমি এত সহজেই শিখে যাবে ভাবিনি;
অভিবাদন তোমাকে।

সেদিন শান্তিনগরে হাওয়া খেতে গিয়ে
হারিয়েছি আমার আড়াই হাজার খুদেবার্তা।

আমি তন্ন-তন্ন করে খুঁজেছি
সমুদ্র-নদী, সমস্ত ভিটেমাটি
আর তিনশ সাতান্ন দিন পর খুঁজে পেয়েছি একটি ছবি–
ছবির তাজা শরীর...
ময়নাতদন্ত কবে হবে!


নীড়


দিন শেষে সবাই নীড়েই ফেরে।
কেউ ফেরে পৃথিবী জয়ের অসীম উচ্ছ্বাসে
কিংবা কেউ কেউ ফেরে একগাদা মুমূর্ষু স্বপ্ন কাঁধে নিয়ে।
স্বপ্নরা সম্ভবত মরে না; আহত হয়–
অভিমানে স্বেচ্ছায় বন্ধুর কণ্টকাকীর্ণ পথে হেঁটে যায়।
মানুষ নামের এই অদ্ভুত প্রাণীগুলোকে ঈশ্বর স্বপ্ন দেখার ক্ষমতা দিয়েছে বলেই হয়তো দীর্ঘকাল বেঁচে থাকে।
মূলত স্বপ্ন দেখবার জনই বেঁচে থাকে।

আবারও ঘরে ফেরে...
ঠিক যেমন আহত সন্ধ্যায় পাখিরা নীড়ে ফেরে।


পাখোয়াজ


আলমারিতে সাজিয়ে রাখার মতো মানুষের কিছু দুঃখ
থাকে। শেষ রাত্তিরে ঘুম ভেঙে যাওয়া আধো স্বপ্ন,
খুব শৈশবে নীল জোনাকির রাতে দলছুট-কালো
অথবা কালচে কোনো জামা খুঁজে না পাওয়া, কিংবা
কোনো একদিন ঝিলের ধারে ডিঙি বাঁধা তবু দাঁড় না
থাকায় চড়তে না পারার খুব ছোট্ট কিছু রঙিন দুঃখ!


অনুসিদ্ধান্ত


সমূহ পাপ জমে আছে–
এ ছাড়া একান্ত নিজের বলতে আদতে কিছুই নেই।
কোথাও আলো দেখি না– তলিয়ে যাচ্ছি ক্রমশ...
অথচ কার যেন আঙুল বেয়ে আমার স্বর্গে যাওয়ার কথা ছিল।

Error!
No 'Post_Views_Counter_List_Widget' widget registered in this installation.

ট্যাগসমূহ

অণুগল্প অনুবাদ ইতিহাস ঈদ সংখ্যা ২০২২ উপন্যাস সংক্ষেপ একালের গল্প কবিতা কলকাতার দিনগুলি কাজী নজরুল ইসলাম কাজী মহম্মদ আশরাফ কুড়ি লাইনের কবিতা সংখ্যা গণঅভ্যুত্থান সংখ্যা গল্প চিরায়ত গল্প ছোটগল্প জসীমউদ্দিন জীবনানন্দ দাশ জীবনের গল্প জয় গোস্বামী নীতিগল্প পলাশ মজুমদার পিন্টু রহমান প্রবন্ধ প্রেমের গল্প ফেলুদা সিরিজ বই বাংলা কবিতা বিখ্যাতদের গল্প বুক রিভিউ ব্যক্তিত্ব ভ্রমণ ভ্রমণ ডায়েরি মানিক বন্দ্যোপাধ্যায় মাহির তাজওয়ার মিনহাজ শোভন মুভি রিভিউ রবীন্দ্রনাথ ঠাকুর শিশিরভেজা গল্প সংখ্যা শিশু-কিশোর গল্প সমকালীন কবিতা সমকালীন গল্প সাক্ষাৎকার সিনেমা সুকান্ত ভট্টাচার্য হাসির গল্প
magnifiercrossmenu