আশরাফ উল আলম শিকদার
জন্ম ২৮ ফেব্রুয়ারি ১৯৬৪, লেখাই এখন সারা-দিনের কাজ। সেই সাথে বিজ্ঞাপণ, প্রিন্ট মিডিয়া, ইলেক্টনিক্স মিডিয়া ও ওয়েব ডিজাইন করেন শখে। পেশা: টিভি, ও সিনেমার জন্যে চিত্রনাট্য লেখা। ১৯৯০ সাল থেকে বাংলাদেশের বিভিন্ন বিজ্ঞাপণী সংস্থায় ক্রিয়েটিভ ডিরেক্টর হিসাবে কাজ করেছেন দুদশক। নেশা ঢাকার ইতিহাস আর কবিতা লেখা।
আশরাফ উল আলম শিকদার

তবু মাফ করো না, মা

[post-views]
বার পড়া হয়েছে
শেয়ার :

আশরাফ উল আলম শিকদার-এর তিনটি কবিতা


তবু মাফ করো না, মা


গলি শেষের দোতলা বাড়িটায় আমি থাকি, সস্ত্রীক
আমার পরিবারের অন্যান্য সব কোথাও না কোথাও আছে
ঐ বাড়িতেই, নিজের নিজের জগতে, অবশ্যই।
আমি বাড়িটা পেয়েছি বসবাসসূত্রে
আমার পিতৃ পুরুষের কোল থেকে নিচে নেমে এসে
সমান ছ-ভাগের দুভাগ
কারণ, আমরা দুই ভাই, দুই বোন
বাবা মারা গেলে
তার স্থাবর সব
সমান ছয় ভাগে ভাগ করে নিয়েছি আমরা
তার স্ত্রী, আমাদের মা ছিলেন যেন তার অস্থাবর সম্পত্তি
বাবার সব অস্থাবর মালামালের মতো মাকেও নিলাম দু-ভাই
সমান দু ভাগে ভাগ করে
দুপুরে আমার বাড়ি যা-হোক-দুটো
রাতের খাওয়া ও বাড়িতে
শোয়া, নাওয়া, নাস্তা বা জলখাবার নিজের পয়সায়
নিজের ঘরে এবং পরের ষোলটা বছর

এখন আমি অশিতি অশিতিপর
বউটাও প্রায় তাই, নিজের ঘরে ধুকছে হাঁপানীতে
আমরা এখন জিলাপী আর পাউরুটি, গরম লাল-চা
সকালের নাস্তা
কারণ আমরা দুই বাপ-মা এখোনো বেঁচে আছি
দু ছেলের সংসারে, পুরানো খাট পালঙ্কের মতো
দুপুরে আর রাতে দুই ভাগে ভাগ হয়ে, অংকের নিয়মে
আমারই ঐ পৈতৃক বাড়িটায়।
গলি শেষের দোতলা হলুদ বাড়িটায়

মাগো, আমায় মাফ করো না,
আমি তোমাদের ছোট ছেলে
কোমরে বড় ব্যথা
তবু মাফ করো না,
মাফ চাই, তবু মাফ কোরো না।
শুধুই কষ্ট করে গেলে?
একটু কষ্ট করতে শেখালে না
হোক না বয়স বেশী
শিক্ষার আবার কোন বয়স আছে নাকি?


কাল আমার মেয়ে প্রথম স্কুলে যাবে


মাগো, দোয়া কোরো,
কাল তৃণা প্রথম স্কুলে যাবে

তখন আমাদের… মানে তোমাদের পরিবারতো অনেক বড়
আমারাতো কেবল চারজনে, আর একটা ছুটা কাজের মানুষ
তখন এক বিকালে দাদাজান বলে দিলেন, কাল খোকার হাতে খড়ি
ব্যাস আয়োজন সারা, মৌলানা, সিলেট, নতুন কাপড়, হেড পন্ডিত
পায়েশ, পিঠা আর বিরীয়ানি, ওটাই আসল, তবে তার উপলক্ষ্য লাগে,
সবাই মিলে বসে পড়া গেল, সেও যেন ঈদের উৎসব!

মাগো, দোয়া কোরো,
কাল তৃণা প্রথম স্কুলে যাবে
আর কে আছে আজ, যাকে ফোনে ফোনে বলা যাবে?
দোয়া কোরো, আমার মেয়ে
তৃণা, কাল প্রথম স্কুলে যাবে


ছেলে আমার বড় হয়ে


তোরতো তবু একটা বাপ ছিল
আমারতো যা ছিল,
তখন মনে হতো
আহারে অমন বাপ না থাকাই ভালো
আজ নিজের কিশোর ছেলের দিকে
চেয়ে মনে হয়
বাপ থাকলে
তবুতো তার চিন্তা হতো
ঘুমের আগে
ছেলেটা কি সময় মত বাড়ি ফেরে?
লেখা পড়া, পারছে না বেশ
একটা দিন না হয় পাশে বসে একটু দেখি
“মাতাল বটেক
তবুতো মুই ব্যাটার বাপ
শিক্ষা নাই দিক্ষা নাই
তবু মাথায় স্বপ্ন অনেক
ছেলেকে জজ বানাবো“
আমার জন্য এমন স্বপন কারো কি আর মাথায় ছিল?
মায়ের স্বপ্ন, যাহোক করে দুমুঠো ভাত
শুধু জিইয়ে রাখা মাছের মতো
সোনা আমার, বড় হ, বড় হ।
বাবা বলে, ছেলে আমার বড় হয়ে মানুষ হবেক।
Error!
No 'Post_Views_Counter_List_Widget' widget registered in this installation.

ট্যাগসমূহ

অণুগল্প অনুবাদ ইতিহাস ঈদ সংখ্যা ২০২২ উপন্যাস সংক্ষেপ একালের গল্প কবিতা কলকাতার দিনগুলি কাজী নজরুল ইসলাম কাজী মহম্মদ আশরাফ কুড়ি লাইনের কবিতা সংখ্যা গণঅভ্যুত্থান সংখ্যা গল্প চিরায়ত গল্প ছোটগল্প জসীমউদ্দিন জীবনানন্দ দাশ জীবনের গল্প জয় গোস্বামী নীতিগল্প পলাশ মজুমদার পিন্টু রহমান প্রবন্ধ প্রেমের গল্প ফেলুদা সিরিজ বই বাংলা কবিতা বিখ্যাতদের গল্প বুক রিভিউ ব্যক্তিত্ব ভ্রমণ ভ্রমণ ডায়েরি মানিক বন্দ্যোপাধ্যায় মাহির তাজওয়ার মিনহাজ শোভন মুভি রিভিউ রবীন্দ্রনাথ ঠাকুর শিশিরভেজা গল্প সংখ্যা শিশু-কিশোর গল্প সমকালীন কবিতা সমকালীন গল্প সাক্ষাৎকার সিনেমা সুকান্ত ভট্টাচার্য হাসির গল্প
magnifiercrossmenu