সাজ্জাদ সাঈফ
জন্ম জুন, ১৯৮৪, যাত্রাবাড়ি, ঢাকা। পেশায় চিকিৎসক। আগ্রহ মূলত কবিতা ও কবিতার অনুবাদে, ইতিহাস ও দর্শনে। সম্পাদনা- নীহারিকা (রম্যপত্রিকা, ঢাকা, ২০০২), ঈক্ষণ (ছোট কাগজ, ২০০৭, বগুড়া), ক্ষেপচুরিয়াস ওয়েবজিন (সহ-সম্পাদক, ২০১১)। উল্লেখযোগ্য প্রকাশিত কাব্যগ্রন্থ: কবি নেবে যীশুর যন্ত্রণা (২০১৭), মায়ার মলাট (২০১৯), ভাষার সি-বিচে (২০১৯), বহুদিন ব্যাকফুটে এসে ( ২০২০), প্রেমপত্রের মেঘ ( ২০২১)
সাজ্জাদ সাঈফ

আমাদের মন কাঁদে

[post-views]
বার পড়া হয়েছে
শেয়ার :

সাজ্জাদ সাঈফ-এর তিনটি কবিতা


আমাদের মন কাঁদে


শিরদাঁড়া টানটান জামগাছটার ছায়া নিঃস্বার্থ–

আমাকে এখানেই পাবে, গুল কচলিয়ে মুখে এইদিক দিয়ে ছোটলোকেরা যাবে, কাছেই হাটবাজার, বন্যার অতিমানবিকতায় কমেছে হাঁসের দাম, নদীপাড়ে চুলা জ্বলে না তেমন, তাতেই-বা কি, আমাদের নিজ নিজ জীবন আছে, উদর আছে, হৃদয়ে রয়েছে উদারতা বৈকি, মন কাঁদে!

হাঁসের হাড্ডি চিবুতে চিবুতে আমরা নিউজ চ্যানেলে, দুর্গতদের হা হুতাশ দেখবো আর সরকারপক্ষকে গালাগাল দিবো, গাজায় পড়বে মিসাইল, আমরা হ্যাশট্যাগ দিব, আমাদের মন কাঁদে!

নক্ষত্রেরা ডুবে গেছে মেঘের মাস্তুলে, এরকম  মাঝরাতে তুমিও কি ভাবতেছো না নিজেরই কথা?

এই যেমন আমি, শুয়ে শুয়ে ফেসবুকে লিখে রাখছি, মহান হবার টোটকা!


নটে গাছ


সন্ধ্যার পর শেমিজের আল্পনা হয়ে অন্ধকার
ছোপ ছোপ আটকে থাকে আকাশের চত্বরগুলিতে।

মাঠের কান ঘেঁষে অটোরিকশার ভেঁপু উড়ে আসে বুকে।

মিছিলে আলো ধরবার কে আছে সটান?

কতদিন হলো, ইতিহাস থেকে কবর খুড়ে উঠে আসছে ধুরন্ধরেরা একের পর এক! সেই থেকে এই নটেগাছের দেশে, বেলুনে বেলুনে ওড়ে মানুষের দমবন্ধের হাওয়া।

মেঘছাতিমের নিচে বসে ভাবলেই, জবান বেচে খাওয়া মজুদদার মনে হয় নিজেকে।


একটা কবিতা লিখে


একটা কবিতা লিখে আমি ভাত খেতে বসি
একটা কবিতা লিখে ফেলে রাখি, ডিনারের পর এঁকে শেষ করার আশায়;
একটা কবিতা লিখে আমি জানাযায় নামি
একটা কবিতা লিখে শেষ না করেই মা'র খোঁজ নিই।

একটা সম্পূর্ণ কবিতা আমাকে স্বপ্ন ও দুঃস্বপ্নে ধরে
অসংখ্য প্রশ্নের ধাঁধা, উপরে সবুজ মেখে বসে থাকে বন জঙ্গল!

ভিতরে ফাটল নিয়েও বাবা
হাসি দিয়ে বরণ করেন আমাদের ব্যর্থ হাত, ব্যর্থ মুখ আর চোখ।

কতদিন আগে দেখা
তবু তুমি চিরচেনা পথের মতন ডানে বামে ঢুকে গেছো বুকে, একটা কবিতা লিখে আমি সেই
পথে যাব, শাপলাপাতার নিচে এক ব্যাঙ, ওপর ওপর বৃষ্টি হচ্ছে দেখো!

Error!
No 'Post_Views_Counter_List_Widget' widget registered in this installation.

ট্যাগসমূহ

অণুগল্প অনুবাদ ইতিহাস ঈদ সংখ্যা ২০২২ উপন্যাস সংক্ষেপ একালের গল্প কবিতা কলকাতার দিনগুলি কাজী নজরুল ইসলাম কাজী মহম্মদ আশরাফ কুড়ি লাইনের কবিতা সংখ্যা গণঅভ্যুত্থান সংখ্যা গল্প চিরায়ত গল্প ছোটগল্প জসীমউদ্দিন জীবনানন্দ দাশ জীবনের গল্প জয় গোস্বামী নীতিগল্প পলাশ মজুমদার পিন্টু রহমান প্রবন্ধ প্রেমের গল্প ফেলুদা সিরিজ বই বাংলা কবিতা বিখ্যাতদের গল্প বুক রিভিউ ব্যক্তিত্ব ভ্রমণ ভ্রমণ ডায়েরি মানিক বন্দ্যোপাধ্যায় মাহির তাজওয়ার মিনহাজ শোভন মুভি রিভিউ রবীন্দ্রনাথ ঠাকুর শিশিরভেজা গল্প সংখ্যা শিশু-কিশোর গল্প সমকালীন কবিতা সমকালীন গল্প সাক্ষাৎকার সিনেমা সুকান্ত ভট্টাচার্য হাসির গল্প
magnifiercrossmenu