আশরাফ উল আলম শিকদার
জন্ম ২৮ ফেব্রুয়ারি ১৯৬৪, লেখাই এখন সারা-দিনের কাজ। সেই সাথে বিজ্ঞাপণ, প্রিন্ট মিডিয়া, ইলেক্টনিক্স মিডিয়া ও ওয়েব ডিজাইন করেন শখে। পেশা: টিভি, ও সিনেমার জন্যে চিত্রনাট্য লেখা। ১৯৯০ সাল থেকে বাংলাদেশের বিভিন্ন বিজ্ঞাপণী সংস্থায় ক্রিয়েটিভ ডিরেক্টর হিসাবে কাজ করেছেন দুদশক। নেশা ঢাকার ইতিহাস আর কবিতা লেখা।
আশরাফ উল আলম শিকদার

মাংসের জন্য প্রাণ

[post-views]
বার পড়া হয়েছে
শেয়ার :

আশরাফ উল আলম শিকদারের ছয়টি ছোট কবিতা


মাংসের জন্য প্রাণ


বিড়ালের থাবায়
ইদুর সম্পত্তি খোয়ায়,
মাংসের জন্য প্রাণ


অবুঝ


অবুঝের বোঝা
তার মন আর বোঝবার চেষ্টা
মোরগের ওড়া


অণুকাব্য


মহাকাব্যের দিন গেছে চলে বহু দূর
দুলাইন পড়ার সময় আছে বড় জোর
তাও তিন লাইনে লিখেছি অণুকাব্য


বাসা


পাখির এ বাসায়
শুধু পাখি আর আমি
দুজনে থাকি


সুখ-স্বপ্ন


তখনো আকাশ হয়নি পরিষ্কার
সূর্যকিরণ পড়েনি কোনো ঘাসে
শেষ স্বপ্নটা দেখি আমি জেগে জেগে


হৃদয় আমার


তোমার মাজায় গোজা আঁচলে
হৃদয় আমার আটকে আছে

Error!
No 'Post_Views_Counter_List_Widget' widget registered in this installation.

ট্যাগসমূহ

অণুগল্প অনুবাদ ইতিহাস ঈদ সংখ্যা ২০২২ উপন্যাস সংক্ষেপ একালের গল্প কবিতা কলকাতার দিনগুলি কাজী নজরুল ইসলাম কাজী মহম্মদ আশরাফ কুড়ি লাইনের কবিতা সংখ্যা গণঅভ্যুত্থান সংখ্যা গল্প চিরায়ত গল্প ছোটগল্প জসীমউদ্দিন জীবনানন্দ দাশ জীবনের গল্প জয় গোস্বামী নীতিগল্প পলাশ মজুমদার পিন্টু রহমান প্রবন্ধ প্রেমের গল্প ফেলুদা সিরিজ বই বাংলা কবিতা বিখ্যাতদের গল্প বুক রিভিউ ব্যক্তিত্ব ভ্রমণ ভ্রমণ ডায়েরি মানিক বন্দ্যোপাধ্যায় মাহির তাজওয়ার মিনহাজ শোভন মুভি রিভিউ রবীন্দ্রনাথ ঠাকুর শিশিরভেজা গল্প সংখ্যা শিশু-কিশোর গল্প সমকালীন কবিতা সমকালীন গল্প সাক্ষাৎকার সিনেমা সুকান্ত ভট্টাচার্য হাসির গল্প
magnifiercrossmenu