সৌম্য ঘোষ
জন্ম: আদি বাড়ি উত্তর ২৪ পরগণার বসিরহাট শহরে, ১৯৬০ সালের জানুয়ারি মাসে। বিগত চল্লিশ বছর হুগলী জেলার সদর চুঁচুড়ায় স্থায়ী বাসিন্দা। তিনি একইসঙ্গে প্রাবন্ধিক ও কবি।
সৌম্য ঘোষ

আগুনের গাছ

[post-views]
বার পড়া হয়েছে
শেয়ার :

সৌম্য ঘোষের তিনটি কবিতা


আগুনের গাছ


একটি পাতার পরিবার বসে আছে ঝর্ণার কাছে,
জলের কাছে পাঠ নিচ্ছে আগুনের পুস্তক।
আমার পরিবার চলে গেছে নিঃশব্দে
আমার জন্য একটুও অপেক্ষা করেনি।
এখন আমার কোনো আগুন নেই, নেই কোনো দাগ।


সোহাগ


নির্জন সৈকতে যতই তোমার
রূপ ও অরূপের
করেছি বন্দনা ,
তুমি উন্মুক্ত করেছো তোমার বর্ণমালা
সেই আশ্চর্য চিত্রমালা থেকে যত
কুড়িয়েছি মুক্তদানা
তোমার শরীর হয়ে উঠেছে
আভিজাত্যের ঐশ্বর্য, বর্ণপতাকা।


শ্রমণের লিপি


হেমন্তের পাতাঝরা শব্দ শুনবো বলে
নিঃশব্দে অপেক্ষা করেছি
নির্জন বনভূমিতে।
দিগন্ত, নিস্তব্ধতা,
দেখতে দেখতে হেঁটেছি–
তোমার অন্তহীন অসীমতার দিকে
লুপ্ত পথরেখা খুঁজে খুঁজে।

Error!
No 'Post_Views_Counter_List_Widget' widget registered in this installation.

ট্যাগসমূহ

অণুগল্প অনুবাদ ইতিহাস ঈদ সংখ্যা ২০২২ উপন্যাস সংক্ষেপ একালের গল্প কবিতা কলকাতার দিনগুলি কাজী নজরুল ইসলাম কাজী মহম্মদ আশরাফ কুড়ি লাইনের কবিতা সংখ্যা গণঅভ্যুত্থান সংখ্যা গল্প চিরায়ত গল্প ছোটগল্প জসীমউদ্দিন জীবনানন্দ দাশ জীবনের গল্প জয় গোস্বামী নীতিগল্প পলাশ মজুমদার পিন্টু রহমান প্রবন্ধ প্রেমের গল্প ফেলুদা সিরিজ বই বাংলা কবিতা বিখ্যাতদের গল্প বুক রিভিউ ব্যক্তিত্ব ভ্রমণ ভ্রমণ ডায়েরি মানিক বন্দ্যোপাধ্যায় মাহির তাজওয়ার মিনহাজ শোভন মুভি রিভিউ রবীন্দ্রনাথ ঠাকুর শিশিরভেজা গল্প সংখ্যা শিশু-কিশোর গল্প সমকালীন কবিতা সমকালীন গল্প সাক্ষাৎকার সিনেমা সুকান্ত ভট্টাচার্য হাসির গল্প
magnifiercrossmenu