কাজী মহম্মদ আশরাফ
জন্ম: ১জানুয়ারি, ১৯৭৭, ৯ সুলতান সিকান্দার শাহ রোড, নারায়ণগঞ্জ। পৈতৃকবাস : মুন্সীগঞ্জ। উল্লেখযোগ্য প্রকাশিত গ্রন্থ: আকালু (উপন্যাস)
কাজী মহম্মদ আশরাফ

জোড়া জোড়া হাত

[post-views]
বার পড়া হয়েছে
শেয়ার :

কাজী মহম্মদ আশরাফের তিনটি কবিতা


কেউ বোঝে না কেউ বোঝে


লোকাল বাসের চালকেরা বোধহয়
প্রতিজ্ঞা করেছে ডাস্টবিন দেখে দেখে
বাসটা থামাবে

গুনগুন করছিল কান
যে গানটা নজরুল লিখে যেতে পারেননি
অসহ্য দুর্গন্ধ সয়ে সয়ে বাস চালকেরা বীর

অনেক দুর্গন্ধ বিশারদ দেখেছি তাদের গন্ধ
নিজেরা বুঝতে পারেন না

অন্যেরটা বোঝেন সহজে


ভুলেও যদি


ভুলেও যদি জীবন শব্দটি একবার উচ্চারিত হয় মুখে
পরক্ষণেই নিজেকে মনে হয় দার্শনিক

হারানো হিরার আংটি খুঁজে পাওয়ার উপমা
হিরা বসানো গহনার মতো
যথাযোগ্য আসনের নির্বাচন
নিজেকে মনে হয় না নির্বাচন কমিশনার
পরাজিত প্রার্থীও মলিন পোস্টার

হোমপেজগুলো সুখী মানুষের মুখের প্রচ্ছদ
নিজেকে কখনোই মনে হয় না
শিরোপাজয়ী প্রচ্ছদতারকা

শুধু অভিজ্ঞতার স্মৃতিচারণেই
দার্শনিক ভাব ওঠে


জোড়া জোড়া হাত


সমর্থ তরুণদের জোড়া জোড়া হাত
অভিন্ন উদ্দেশে পরিচালিত
যদিও পরীক্ষাগারে
বহুবারে নির্নীত হয় জয়-পরাজয়
সাফল্যের হিসাব শেষে

সারিগানে সুর বেঁধে ধেয়ে যায়
ছুঁচালো গলুই ঢুকে পড়ে
সার্ত্রের পাতায়
প্রাচীন ঋষি বলেন, এটাই জীবন

যূথচারণা সন্দেহমূলক নয়
অসীমের যুক্তি ঠোঁটে আর জিভে
যদিও চোখে জল সীমানা খোঁজে
এখানেই নামে ছড়ির ভর

Error!
No 'Post_Views_Counter_List_Widget' widget registered in this installation.

ট্যাগসমূহ

অণুগল্প অনুবাদ ইতিহাস ঈদ সংখ্যা ২০২২ উপন্যাস সংক্ষেপ একালের গল্প কবিতা কলকাতার দিনগুলি কাজী নজরুল ইসলাম কাজী মহম্মদ আশরাফ কুড়ি লাইনের কবিতা সংখ্যা গণঅভ্যুত্থান সংখ্যা গল্প চিরায়ত গল্প ছোটগল্প জসীমউদ্দিন জীবনানন্দ দাশ জীবনের গল্প জয় গোস্বামী নীতিগল্প পলাশ মজুমদার পিন্টু রহমান প্রবন্ধ প্রেমের গল্প ফেলুদা সিরিজ বই বাংলা কবিতা বিখ্যাতদের গল্প বুক রিভিউ ব্যক্তিত্ব ভ্রমণ ভ্রমণ ডায়েরি মানিক বন্দ্যোপাধ্যায় মাহির তাজওয়ার মিনহাজ শোভন মুভি রিভিউ রবীন্দ্রনাথ ঠাকুর শিশিরভেজা গল্প সংখ্যা শিশু-কিশোর গল্প সমকালীন কবিতা সমকালীন গল্প সাক্ষাৎকার সিনেমা সুকান্ত ভট্টাচার্য হাসির গল্প
magnifiercrossmenu