দালান জাহান

ব্যক্তিগত দরজা

[post-views]
বার পড়া হয়েছে
শেয়ার :

দালান জাহানের কবিতা


ব্যক্তিগত দরজা


প্রিয়তমা এমন সত্য বলো না
যে সত্যে লেখা থাকে
দূরতম আরও এক সত্যের নাম
তুমি কী দেখেছ
সেই মিথ্যাবাদী কেমিস্টের হাত
যার অবৈধ স্পর্শে পিতলও স্বর্ণ হয়ে ওঠে।

অথচ আমি দেখেছি
রোজ সকালে একটি বালক
নগরের সব অভিশাপ নিয়ে
বেরিয়ে যায় হরেক রকম ইতিহাসে
রেলগেইটের পতাকা-ওয়ালা
মাছ বাজারের বাদামওয়ালা সবজিওয়ালা
যাদের একেকটি কয়েনে আঁকা থাকে
কয়েকটি জীবনের ইতিহাস।

ভূমি দালালের দস্যুতায়
ঘরে ঘরে পৌঁছে যায় নগরের অভিশাপ
রূপবান টিনের ঝরঝরা বুক জানে না
তাদের স্ত্রীরা কখন বের হয়ে যায়
ব্যক্তিগত দরজা দিয়ে।

Error!
No 'Post_Views_Counter_List_Widget' widget registered in this installation.

ট্যাগসমূহ

অণুগল্প অনুবাদ ইতিহাস ঈদ সংখ্যা ২০২২ উপন্যাস সংক্ষেপ একালের গল্প কবিতা কলকাতার দিনগুলি কাজী নজরুল ইসলাম কাজী মহম্মদ আশরাফ কুড়ি লাইনের কবিতা সংখ্যা গণঅভ্যুত্থান সংখ্যা গল্প চিরায়ত গল্প ছোটগল্প জসীমউদ্দিন জীবনানন্দ দাশ জীবনের গল্প জয় গোস্বামী নীতিগল্প পলাশ মজুমদার পিন্টু রহমান প্রবন্ধ প্রেমের গল্প ফেলুদা সিরিজ বই বাংলা কবিতা বিখ্যাতদের গল্প বুক রিভিউ ব্যক্তিত্ব ভ্রমণ ভ্রমণ ডায়েরি মানিক বন্দ্যোপাধ্যায় মাহির তাজওয়ার মিনহাজ শোভন মুভি রিভিউ রবীন্দ্রনাথ ঠাকুর শিশিরভেজা গল্প সংখ্যা শিশু-কিশোর গল্প সমকালীন কবিতা সমকালীন গল্প সাক্ষাৎকার সিনেমা সুকান্ত ভট্টাচার্য হাসির গল্প
magnifiercrossmenu