আবিদ হোসেন তামিম

শত্রুর আঘাতে

[post-views]
বার পড়া হয়েছে
শেয়ার :

লেখকের জন্ম ২০০৭ সালের ১৭ সেপ্টেম্বর। নতুন এই লিখিয়েকে উৎসাহ প্রদানের জন্য কবিতাটি প্রকাশ করা হলো। আশা করি নবীন এই লেখক প্রভাবমুক্ত হয়ে বর্তমান সময়ের কবিতার অন্তর্জাল ভেদ করতে সচেষ্ট হবেন এবং বাংলা সাহিত্যের জন্য নিবেদিতপ্রাণভাবে কাজ করে যাবেন।


আবিদ হোসেন তামিমের কবিতা


শত্রুর আঘাতে


শত্রুর আঘাতে ক্ষত-বিক্ষত
হইল দেশ, ধরিয়া আমি ছদ্মবেশ।
পথে ঘুরিয়া দেখিতে লাগিলাম
হইয়াছে কেমন ক্ষয়-ক্ষতি-ক্লেশ।

চারিদিকে চাহিয়া দেখি,
পড়িয়াছে কান্নার রোল।
দেখি অনেকে হইয়াছে মাতৃহারা, আবার
অনেক মায়ের শূন্য হইয়াছে কোল।

অনেক বাড়ি পুড়িতেছে আগুনে
পুড়িতেছে অনেক মানবদেহ।
পোড়া কঙ্কালগুলো পড়িয়া আছে
পায়ের ধারে, তুলিবার নাহি কেহ।

বাড়ির সামনে পড়িয়া আছে
এক রমণীর বিক্ষত মাথা।
দেহটারে খুঁজিবার লাগি
কাহারো সময় নাহি গাঁথা।

শিশু এক মৃত মায়ের
দেখা পাহিয়া চুমু খেল মুখে।
শিশুটার জীবন হয়তোবা কাটিয়া
যাইবে তবে থাকিবে না সুখে।

পথ ধরিয়া হাঁটিতে হাঁটিতে দেখিলাম
টাকা ভর্তি এক থলে আছে পড়ি।
থলেটা নেবার লাগি আজি নাহি কেহ
প্রাণে বাঁচিতে সবে গেছে সরি।

দোতলা এক বাড়ি হইতে
ভাসিয়া আসিতেছে কলরব
বাড়িতে লাগিয়াছে অগ্নি, আসিয়াছে
যম, আজিকে মরিবে সব।

মৃতদের যেন স্মরণে রাখে জাতি
মিনতি করিতেছি ইহা পদে পদে।
বিশ্বে স্থির নয় রে কোনো জীব;
ডুবিতে হইবে হায়– জীবন নদে।

Error!
No 'Post_Views_Counter_List_Widget' widget registered in this installation.

ট্যাগসমূহ

অণুগল্প অনুবাদ ইতিহাস ঈদ সংখ্যা ২০২২ উপন্যাস সংক্ষেপ একালের গল্প কবিতা কলকাতার দিনগুলি কাজী নজরুল ইসলাম কাজী মহম্মদ আশরাফ কুড়ি লাইনের কবিতা সংখ্যা গণঅভ্যুত্থান সংখ্যা গল্প চিরায়ত গল্প ছোটগল্প জসীমউদ্দিন জীবনানন্দ দাশ জীবনের গল্প জয় গোস্বামী নীতিগল্প পলাশ মজুমদার পিন্টু রহমান প্রবন্ধ প্রেমের গল্প ফেলুদা সিরিজ বই বাংলা কবিতা বিখ্যাতদের গল্প বুক রিভিউ ব্যক্তিত্ব ভ্রমণ ভ্রমণ ডায়েরি মানিক বন্দ্যোপাধ্যায় মাহির তাজওয়ার মিনহাজ শোভন মুভি রিভিউ রবীন্দ্রনাথ ঠাকুর শিশিরভেজা গল্প সংখ্যা শিশু-কিশোর গল্প সমকালীন কবিতা সমকালীন গল্প সাক্ষাৎকার সিনেমা সুকান্ত ভট্টাচার্য হাসির গল্প
magnifiercrossmenu