গোবিন্দলাল হালদার

প্রেমের প্রজাপতি

[post-views]
বার পড়া হয়েছে
শেয়ার :

গোবিন্দলাল হালদারের তিনটি ছড়া


প্রেমের প্রজাপতি


প্রজাপতির রঙিন পাখা
রঙিন মনের আশা
রঙিন ফুলের দেশে ঘোরে
তাই গড়ে নাই বাসা।

ফুলের সাথে প্রেম পিরিতি
ফুল বাসরেই থাকে
ফুলের রেণু মনের ভুলে
পেখমগুলোয় মাখে।

প্রজাপতির দুইটি ডানা
নানান রঙের রেখা
প্রজাপতির সাথে আমার
সকাল বিকাল দেখা।

রঙিন ফুলের দু'টি মালা
খুব প্রয়োজন ছিলো
আমার প্রেমের প্রজাপতি
তাই উপহার দিলো।


সবার বাড়ি


সাগর আসবে সবার বাড়ি
দেখো আষাঢ় মাসে
আকাশ ভরা মেঘের ছড়া
সেই কারণে ভাসে।

সাগর আসবে সবার বাড়ি
মেঘ ডাকে গুড় গুড়
বিজলি রানীর আগুন পায়ে
নূপুর তোলে সুর।

সাগর আসবে সবার বাড়ি
বৃষ্টির খবর নিয়ে
জল কাদায় হয় মাখামাখি
কোলাব্যাঙের বিয়ে।

সাগর আসবে সবার বাড়ি
জল থইথই সরা
সাগর মানেই জল আলিঙ্গন
জলের বসুন্ধরা।


সূর্য মামার রাগ


গরম এখন চরম চরম
আম কাঁঠালে রঙের ধরন
গা থেকে ঘাম হচ্ছে ক্ষরণ
সূর্য মামার রাগের কারণ
রেগে, আগুন ঢেলেছে।

মাঠ ফেটেছে কাঠ ফেটেছে
নদী নালা বিল ফেটেছে
হাওড় বাওড় ঝিল ফেটেছে
বুকের ছাতি তাও ফেটেছে
ও হায়, হৃদয় জেলেছে।

ক্ষেপে গেছে সূর্য মামা
পৃথিবীটা হচ্ছে ঝামা
আগুন তাপে হচ্ছে তামা
মামার গায়েও আগুন জামা
টেনে, ছিঁড়ে ফেলেছে।

এত গরম যদি পরে
এই পৃথিবী যাবে মরে
দমের বাতাস মনের ঘরে
যাবে না আর সহজ করে
খেলা, উল্টো খেলেছে।

 

Error!
No 'Post_Views_Counter_List_Widget' widget registered in this installation.

ট্যাগসমূহ

অণুগল্প অনুবাদ ইতিহাস ঈদ সংখ্যা ২০২২ উপন্যাস সংক্ষেপ একালের গল্প কবিতা কলকাতার দিনগুলি কাজী নজরুল ইসলাম কাজী মহম্মদ আশরাফ কুড়ি লাইনের কবিতা সংখ্যা গণঅভ্যুত্থান সংখ্যা গল্প চিরায়ত গল্প ছোটগল্প জসীমউদ্দিন জীবনানন্দ দাশ জীবনের গল্প জয় গোস্বামী নীতিগল্প পলাশ মজুমদার পিন্টু রহমান প্রবন্ধ প্রেমের গল্প ফেলুদা সিরিজ বই বাংলা কবিতা বিখ্যাতদের গল্প বুক রিভিউ ব্যক্তিত্ব ভ্রমণ ভ্রমণ ডায়েরি মানিক বন্দ্যোপাধ্যায় মাহির তাজওয়ার মিনহাজ শোভন মুভি রিভিউ রবীন্দ্রনাথ ঠাকুর শিশিরভেজা গল্প সংখ্যা শিশু-কিশোর গল্প সমকালীন কবিতা সমকালীন গল্প সাক্ষাৎকার সিনেমা সুকান্ত ভট্টাচার্য হাসির গল্প
magnifiercrossmenu