বিনয় কর্মকার
১৯৭৩ সালে মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার যাত্রাপুর গ্রামে জন্মগ্রহণ করেন। উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ: সুবর্ণ বন্দর (২০১৭), পরগাছা বা রোদসকাল (২০১৮), চেনা কোনো সংকেত নেই (২০২১)
বিনয় কর্মকার

শার্ট ও অন্যান্য কবিতা

[post-views]
বার পড়া হয়েছে
শেয়ার :

বিনয় কর্মকারের তিনটি কবিতা: 'শার্ট', 'বেহায়া' এবং 'রক্ষণশীল'


শার্ট


অতিশ্রেণি বাদ দিলে,
শার্ট মানে– গায়ের ওপর একটা আলগা কাপড়ের আস্তরণ;
চেনা ঘামের ঘ্রাণ,
টুকরো কাপড়ের সম্মিলিত কারুকাজ–
যার পকেটে লুকিয়ে থাকে একেকটা সংসারি গল্প।
আর হাত থেকে পকেট-তো কারো কাছে, মহাকাশ সমান দূরত্ব!

বোতাম আর বোতামঘর?
সে-তো, পোস্টমর্টেম শেষে জুড়ে দেয়া একেকটা দরকারি সেলাই।

আমরা ঘাড় পাল্টাতে পারি না বলেই;
দুরারোগ্য ক্ষত নিয়ে দীর্ঘকাল বেঁচে থাকে কোনো-কোনো কলার।


বেহায়া


বৃক্ষের গায়ে পেরেক ঠোকা,
ঝুলে থাকে প্রতিপাদ্যের ফেস্টুন; 'গাছ-ই প্রকৃত বন্ধু'।
আর– ফিটনেসহীন গাড়িওয়ালার দাবি 'নিরাপদ সড়ক চাই'!

ভোটের প্রচারণায় যে-দিন থেকে ফুলের মতো পবিত্র বলে শ্লোগান এলো;
সেদিন থেকেই প্রেমিকার উপমায়, ফুল সংক্রান্ত শব্দমালা নির্বাসিত।

আইনের কথা বলবেন?
দেয়ালে জরিমানার অংক বসিয়ে দেখেছি; বন্ধ হয়নি বেহায়া প্রস্রাবের স্রোত!


রক্ষণশীল 


রক্ষণশীল বলে কথা;
'তোমরা সবাই সাইট দাও, আমাগো বৌ বাজারে যাইবো!'

নিয়ম-নিষ্ঠাবান একটা নৌকার কাহিনি বলতো নিজাম কাকা;
যার পেশা ছিলো খেয়া পারাপার!

গোপন বলে আমারে যে দ্বিতীয় কান করতে নিষেধ করেছিলো;
বিবিসি নিউজে তিনিই সে-খবরের সংবাদদাতা!

Error!
No 'Post_Views_Counter_List_Widget' widget registered in this installation.

ট্যাগসমূহ

অণুগল্প অনুবাদ ইতিহাস ঈদ সংখ্যা ২০২২ উপন্যাস সংক্ষেপ একালের গল্প কবিতা কলকাতার দিনগুলি কাজী নজরুল ইসলাম কাজী মহম্মদ আশরাফ কুড়ি লাইনের কবিতা সংখ্যা গণঅভ্যুত্থান সংখ্যা গল্প চিরায়ত গল্প ছোটগল্প জসীমউদ্দিন জীবনানন্দ দাশ জীবনের গল্প জয় গোস্বামী নীতিগল্প পলাশ মজুমদার পিন্টু রহমান প্রবন্ধ প্রেমের গল্প ফেলুদা সিরিজ বই বাংলা কবিতা বিখ্যাতদের গল্প বুক রিভিউ ব্যক্তিত্ব ভ্রমণ ভ্রমণ ডায়েরি মানিক বন্দ্যোপাধ্যায় মাহির তাজওয়ার মিনহাজ শোভন মুভি রিভিউ রবীন্দ্রনাথ ঠাকুর শিশিরভেজা গল্প সংখ্যা শিশু-কিশোর গল্প সমকালীন কবিতা সমকালীন গল্প সাক্ষাৎকার সিনেমা সুকান্ত ভট্টাচার্য হাসির গল্প
magnifiercrossmenu