সিদ্দিক প্রামাণিক

সতর্ক ছুরির দুপুর

[post-views]
বার পড়া হয়েছে
শেয়ার :

সিদ্দিক প্রামাণিকের তিনটি কবিতা 'পরিবার', 'বুনো দর্শন' এবং 'সতর্ক ছুরির দুপুর'।


পরিবার

একটাই ঘর। বাবা শুয়ে শুয়ে কাশছেন,
শিয়রে জড়োসড়ো বসে আছেন মা।
কাপড়ের দেয়াল টাঙিয়ে দ্বিতীয় স্বামীর সাথে
শুয়ে আছে বোন।
অন্য রুমে দাদা আর বউ— নতুন বিয়ের ঘ্রাণ।

লাইট বন্ধ হলেই ইঁদুরে আঁধার—
পড়ার টেবিলে শুই আমি আর বই।
থেকে থেকে কাশি,
থেকে থেকে চৌকির শব্দে ঘুমেরা ছুঁচো হয়ে যায়।


বুনো দর্শন

অ্যানিমেল ওয়ার্ল্ড থেকে যে সব বুনো দর্শন—
মোষের পালের মতো ধুলো উড়াতে উড়াতে
মারমুখী শিং, বিভ্রমের চাহনি আর বিভক্তের খুর নিয়ে
আমাদের লোকালয়ে তেড়ে এলো—
তাদের খুরে পিষ্ট হলাম। আর এই বিক্ষিপ্ত
ধুলোর তোড়ে সম্মিলিত ভাবে অন্ধ হতে হতে
পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে
আমাদের কন্ঠস্বরও বদলে গেল—
বুনো এই মোষের মতো।


সতর্ক ছুরির দুপুর

দুপুরে যে মেয়েটি নিজের ফ্ল্যাটে খুন হলো
তার টাইলসের ফ্লোরে রক্তমাখা পায়ের ছাপ আর
কনডমের ছেঁড়া প্যাকেট দেখে
সিমটম সিরিয়াসলিই বলল, তারও আগে
এটা ছিল রেপের ব্যাপার

ফালি ফালি তরমুজের ওপর দিয়ে
একটা দুপুর কতো সহজেই
সতর্ক ছুরির মতো পার হয়ে গেল


 

Error!
No 'Post_Views_Counter_List_Widget' widget registered in this installation.

ট্যাগসমূহ

অণুগল্প অনুবাদ ইতিহাস ঈদ সংখ্যা ২০২২ উপন্যাস সংক্ষেপ একালের গল্প কবিতা কলকাতার দিনগুলি কাজী নজরুল ইসলাম কাজী মহম্মদ আশরাফ কুড়ি লাইনের কবিতা সংখ্যা গণঅভ্যুত্থান সংখ্যা গল্প চিরায়ত গল্প ছোটগল্প জসীমউদ্দিন জীবনানন্দ দাশ জীবনের গল্প জয় গোস্বামী নীতিগল্প পলাশ মজুমদার পিন্টু রহমান প্রবন্ধ প্রেমের গল্প ফেলুদা সিরিজ বই বাংলা কবিতা বিখ্যাতদের গল্প বুক রিভিউ ব্যক্তিত্ব ভ্রমণ ভ্রমণ ডায়েরি মানিক বন্দ্যোপাধ্যায় মাহির তাজওয়ার মিনহাজ শোভন মুভি রিভিউ রবীন্দ্রনাথ ঠাকুর শিশিরভেজা গল্প সংখ্যা শিশু-কিশোর গল্প সমকালীন কবিতা সমকালীন গল্প সাক্ষাৎকার সিনেমা সুকান্ত ভট্টাচার্য হাসির গল্প
magnifiercrossmenu