সাইফুল ইসলাম
কবিতা লেখেন, জন্মস্থান- ফেনী, বর্তমানে যুক্তরাজ্যের লন্ডনে অবস্থান করছেন
সাইফুল ইসলাম

মরিয়মের নদী হতে ইচ্ছে করে

[post-views]
বার পড়া হয়েছে
শেয়ার :

মরিয়মের নদী হতে ইচ্ছে করে


মরিয়মের নদী হতে ইচ্ছে করে, কলোরাডো নদী– ফিরোজা সবুজ রঙ! তাকে জড়ো করতে বলি পাতা, মর্মর, মিহি বালির মুকুট, মদিরার আস্ফালন। সে সকল জড়ো করলে, পৃথিবীকে কাত হতে বলি; সম্পূর্ণ পৃথিবী হয়ে উঠে কলোরাডো নদীর নমিত গহ্বর।


একজোড়া ডাকাতিয়া


কুমুদ চলে গেলে আমরা ক'জন শোকের মাতম তুলি ঈষদুষ্ণ পোশাক ছিঁড়ে তন্নতন্ন করে খুঁজি মরণদূত, এদিকে বাড়িওয়ালা বিছানাপত্র বদলে টু-লেট ঝুলিয়ে দেয়। কুমুদ ডাকে– সাইফুল, আমার সম্পূর্ণ কবিতাটি সিঁড়ি বেয়ে নেমে যায়, তাকে একটা বাসা খুঁজে দে। আমি বাসা খুঁজতে বেরোই তখনও কয়েকজনকে বলতে শুনি– আহা বেচারা কুমুদ জীবনের কাছে হেরে গেল! মানুষ কি জীবনের কাছে হেরে যায়, কুমুদ?

এ শহরের প্রতিটি কপাটে টোকা দেই, ওয়াক্ত মাফিক লেহন করি স্বেদবিন্দু, আমার বিচ্যুতি দেখে ঈশ্বরও হেসে উঠে তবু সহঅবস্থান করার মতো কোনো স্থান খুঁজে পাই না।

কুমুদ ডাকে– সাইফুল, সম্পূর্ণ কবিতাটি নদীতে ফেলে দে।

নদী কোথায় পাব?

– প্রত্যেক করতলে বয়ে চলে একজোড়া ডাকাতিয়া!


 

Error!
No 'Post_Views_Counter_List_Widget' widget registered in this installation.

ট্যাগসমূহ

অণুগল্প অনুবাদ ইতিহাস ঈদ সংখ্যা ২০২২ উপন্যাস সংক্ষেপ একালের গল্প কবিতা কলকাতার দিনগুলি কাজী নজরুল ইসলাম কাজী মহম্মদ আশরাফ কুড়ি লাইনের কবিতা সংখ্যা গণঅভ্যুত্থান সংখ্যা গল্প চিরায়ত গল্প ছোটগল্প জসীমউদ্দিন জীবনানন্দ দাশ জীবনের গল্প জয় গোস্বামী নীতিগল্প পলাশ মজুমদার পিন্টু রহমান প্রবন্ধ প্রেমের গল্প ফেলুদা সিরিজ বই বাংলা কবিতা বিখ্যাতদের গল্প বুক রিভিউ ব্যক্তিত্ব ভ্রমণ ভ্রমণ ডায়েরি মানিক বন্দ্যোপাধ্যায় মাহির তাজওয়ার মিনহাজ শোভন মুভি রিভিউ রবীন্দ্রনাথ ঠাকুর শিশিরভেজা গল্প সংখ্যা শিশু-কিশোর গল্প সমকালীন কবিতা সমকালীন গল্প সাক্ষাৎকার সিনেমা সুকান্ত ভট্টাচার্য হাসির গল্প
magnifiercrossmenu