সেবক বিশ্বাস

আমার লাশটা

[post-views]
বার পড়া হয়েছে
শেয়ার :

আমার লাশটা


জানি না আমার লাশটা কীভাবে দাফন হবে!
পদ্মায় অথবা রূপসায়– হয়তো কে বা কারা আমায় ভাসিয়ে দেবে দু'পায়ে দড়ি বেঁধে!
জোয়ার-ভাটিতে ভেসে বেড়াবো মরা গরুর মতো!
হয়তো একদিন মানুষশূন্য হবে পৃথিবী–
কেউ কাউকে থাকবে না ভাসিয়ে দেবার যমুনায় অথবা হোয়াংহোয়!
পশুরা হেসে উঠবে খিলখিলিয়ে এই বাংলায় অথবা ইতালিতে,
ইরানে অথবা আমেরিকায়!
স্বদেশ,
তোমারে ভালোবাসা হলো না বুঝি ভালো করে–
অতিথি এসেছে!
বাম বুকে করোনার করাঘাত–
ঠকঠক ঠকঠক ঠকঠক!


হে মহামরণ


হে মহামরণ, আর নেই কোনো ভয়,
এবার দাপাও, লাফাও যতটা পারো,
দরজার ছিটকিনি তো দিয়েছি তুলে,
দেখি, করোনা, আজ কেমনে প্রাণ কাড়ো!
প্রয়োজন নেই আর বাইরে যাবার–
বাহিরকে আজ রাখলাম বেঁধে ঘরে,
সময় এখন মহাসংকটময়;
সকলে আমরা আজ সকলের তরে।


একফোঁটা


কী অপার অন্ধকার শুকনো পাতাটির গায়ে!
সুরছেঁড়া কোনো এক ভাঙা বাঁশির মতো বুকে তার একফোঁটা স্পন্দন!
দূরে– বহুদূরে যেন কার করুণ চোখেরা পড়ে আছে নিষ্পলক
মরা পাখির মতো–
বিচ্ছিন্ন সময়ের সমব্যথী রাগে!


 

Error!
No 'Post_Views_Counter_List_Widget' widget registered in this installation.

ট্যাগসমূহ

অণুগল্প অনুবাদ ইতিহাস ঈদ সংখ্যা ২০২২ উপন্যাস সংক্ষেপ একালের গল্প কবিতা কলকাতার দিনগুলি কাজী নজরুল ইসলাম কাজী মহম্মদ আশরাফ কুড়ি লাইনের কবিতা সংখ্যা গণঅভ্যুত্থান সংখ্যা গল্প চিরায়ত গল্প ছোটগল্প জসীমউদ্দিন জীবনানন্দ দাশ জীবনের গল্প জয় গোস্বামী নীতিগল্প পলাশ মজুমদার পিন্টু রহমান প্রবন্ধ প্রেমের গল্প ফেলুদা সিরিজ বই বাংলা কবিতা বিখ্যাতদের গল্প বুক রিভিউ ব্যক্তিত্ব ভ্রমণ ভ্রমণ ডায়েরি মানিক বন্দ্যোপাধ্যায় মাহির তাজওয়ার মিনহাজ শোভন মুভি রিভিউ রবীন্দ্রনাথ ঠাকুর শিশিরভেজা গল্প সংখ্যা শিশু-কিশোর গল্প সমকালীন কবিতা সমকালীন গল্প সাক্ষাৎকার সিনেমা সুকান্ত ভট্টাচার্য হাসির গল্প
magnifiercrossmenu