ঈশপ
জন্ম: খ্রিস্টপূর্ব ৬২০ - খ্রিস্টপূর্ব ৫৬৪) বিখ্যাত ও প্রাচীন গ্রীক লেখক ছিলেন। খ্রিস্ট-পূর্ব ষষ্ঠ শতকে তিনি পশু-প্রাণীদের ঘিরে অনেকগুলো উপ-কথা বা কল্পকাহিনী মুখে বলার মাধ্যমে অনেকগুলো নীতি-কথা ব্যক্ত করে আধুনিক বিশ্বে অমর হয়ে রয়েছেন।
ঈশপ

বিড়ালের গলায় ঘন্টা

[post-views]
বার পড়া হয়েছে
শেয়ার :

একদা কিছু বিপদাপন্ন ইঁদুর নিজেদের প্রাণ বাঁচানোর জন্য আলোচনা সভায় বসলো। তাদের সকলের শত্রু একজনই। একটি বিড়াল তাদের শত্রু। তাদের জীবনের ঘন্টা বাজাতে বিড়ালটি সর্বদা সজাগ। নানা তর্ক-বিতর্ক শেষে ইঁদুরেরা কিছু একটা করতে চাইলো। তারা বুঝতে পারলো, বিড়ালটি তাদের কাছাকাছি আসার আগেই তার গতিবিধি তাদের বোঝা দরকার। এটা করতে পারলে বিড়ালটি কাছে আসার আগেই তারা সতর্ক হয়ে যেতে পারবে।

বিড়ালের নিষ্ঠুর থাবার হাত থেকে বাঁচার জন্য তাদের কিছু একটা করতে হতোই। বিড়ালের ভয়ে তারা নির্ভয়ে গর্তের বাইরে দিনে কিংবা রাতে বিচরণও করতে পারতো না। একারণেই আলোচনা সভার আয়োজন। সভায় নানা রকম ফন্দি আঁটা হলো। তবে কেউই বিড়ালকে রুখে দেবার মতো ফন্দি বের করতে পারলো না।

এমন সময় সভার মাঝখান থেকে একটা যুবক ইঁদুর দাঁড়িয়ে বললো, “আমার কাছে একটা দারুণ বুদ্ধি আছে। পরিকল্পনাটা সহজ-সরল, কিন্তু আমার মনে হয় এটা কাজ করবে। আমাদের বিড়ালের গলায় একটা ঘন্টা বাঁধতে হবে, যাতে সে আমাদের কাছাকাছি আসলেই তার ‘ম্যাঁও ম্যাঁও’ আওয়াজ শুনে আমরা সতর্ক হতে পারি।”

যুবক ইঁদুরের পরিকল্পনায় সবাই উৎসাহিত হলো। তারা সবাই ভাবতে লাগলো, কেন এই সহজ বুদ্ধিটি আগে থেকে তাদের মাথায় আসেনি?

এমন সময় একটা প্রবীণ ইঁদুর দাঁড়িয়ে বললো, “এটা বলতেই হবে যুবক ইঁদুরের বুদ্ধিটি দারুণ। কিন্তু আমার একটা প্রশ্ন আছে, বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে?”

প্রবীণ ইঁদুরের প্রশ্ন শুনে সবাই চুপ হয়ে গেলো।

শিক্ষা: বলা সহজ কিন্তু করা কঠিন।


 

Error!
No 'Post_Views_Counter_List_Widget' widget registered in this installation.

ট্যাগসমূহ

অণুগল্প অনুবাদ ইতিহাস ঈদ সংখ্যা ২০২২ উপন্যাস সংক্ষেপ একালের গল্প কবিতা কলকাতার দিনগুলি কাজী নজরুল ইসলাম কাজী মহম্মদ আশরাফ কুড়ি লাইনের কবিতা সংখ্যা গণঅভ্যুত্থান সংখ্যা গল্প চিরায়ত গল্প ছোটগল্প জসীমউদ্দিন জীবনানন্দ দাশ জীবনের গল্প জয় গোস্বামী নীতিগল্প পলাশ মজুমদার পিন্টু রহমান প্রবন্ধ প্রেমের গল্প ফেলুদা সিরিজ বই বাংলা কবিতা বিখ্যাতদের গল্প বুক রিভিউ ব্যক্তিত্ব ভ্রমণ ভ্রমণ ডায়েরি মানিক বন্দ্যোপাধ্যায় মাহির তাজওয়ার মিনহাজ শোভন মুভি রিভিউ রবীন্দ্রনাথ ঠাকুর শিশিরভেজা গল্প সংখ্যা শিশু-কিশোর গল্প সমকালীন কবিতা সমকালীন গল্প সাক্ষাৎকার সিনেমা সুকান্ত ভট্টাচার্য হাসির গল্প
magnifiercrossmenu