যোবায়ের ঋদ্ধি

পিঁপড়ামন্ত্র

[post-views]
বার পড়া হয়েছে
শেয়ার :

তারপর সব সৈন্য ফিরলো, অর্ধেক দাঁড়িয়ে আছে জং(কিংবা রক্ত) লাগা তলোয়ার ঠেসে, অর্ধেক শুয়ে আছে কাঠের বাক্সে। আর আকাশের (কিংবা ব্রহ্মাণ্ডের) মতো শূন্য চোখ, বিকট শব গন্ধের ওষুধের মতো– নাকে কৃষ্ণচূড়া গুঁজে কয়েকটা মানুষ এসেছে বাক্সের স্তুপের অধিকার নিয়ে যেতে।আর তাদের পায়ে যখন এক পিঁপড়ার বাসা ভেঙে গেল, অবাক হয়ে দেখেছিলেন বিজয়ী সেনাপতি, কোনো পিঁপড়াই একা না, পিঁপড়াই সব পিঁপড়া।

তখন ঘামলেপা সেনাদলের মাঝখানে তার ঘোড়া হয়তো পিঁপড়ামন্ত্রের সার বুঝে বলেছিল, “জাহাপনা, মানুষ বড়ো নিঃসঙ্গ জীব।“

আর তিনি হয়তো কোনো কবির পঙক্তি আউড়ে বলেছিলেন, “জেনেছি মানুষ-তার চিবুকের কাছেও একা।”

তখন শুকনো কাঠে, বৃদ্ধ চুলের মতো তুষার ঘুমিয়ে আছে।

Error!
No 'Post_Views_Counter_List_Widget' widget registered in this installation.

ট্যাগসমূহ

অণুগল্প অনুবাদ ইতিহাস ঈদ সংখ্যা ২০২২ উপন্যাস সংক্ষেপ একালের গল্প কবিতা কলকাতার দিনগুলি কাজী নজরুল ইসলাম কাজী মহম্মদ আশরাফ কুড়ি লাইনের কবিতা সংখ্যা গণঅভ্যুত্থান সংখ্যা গল্প চিরায়ত গল্প ছোটগল্প জসীমউদ্দিন জীবনানন্দ দাশ জীবনের গল্প জয় গোস্বামী নীতিগল্প পলাশ মজুমদার পিন্টু রহমান প্রবন্ধ প্রেমের গল্প ফেলুদা সিরিজ বই বাংলা কবিতা বিখ্যাতদের গল্প বুক রিভিউ ব্যক্তিত্ব ভ্রমণ ভ্রমণ ডায়েরি মানিক বন্দ্যোপাধ্যায় মাহির তাজওয়ার মিনহাজ শোভন মুভি রিভিউ রবীন্দ্রনাথ ঠাকুর শিশিরভেজা গল্প সংখ্যা শিশু-কিশোর গল্প সমকালীন কবিতা সমকালীন গল্প সাক্ষাৎকার সিনেমা সুকান্ত ভট্টাচার্য হাসির গল্প
magnifiercrossmenu