দর্পণ ডেস্ক
একটি পূর্ণাঙ্গ ম্যাগাজিন। শিক্ষা, সাহিত্য ও গবেষণামূলক ম্যাগাজিন দর্পণ। ২০১৯ সালে ব্যতিক্রমধর্মী ম্যাগাজিন দর্পণ তার যাত্রা শুরু করে। ২০২০ সালের জানুয়ারি মাসে দর্পণ "গল্পবাজ" ম্যাগাজিন আত্তীকরণ করে।
দর্পণ ডেস্ক

সিংহ ও ইঁদুর

[post-views]
বার পড়া হয়েছে
শেয়ার :

একদিন এক সিংহ তার গুহায় ঘুমিয়ে ছিল। হঠাৎ একটি ছোট ইঁদুর ছুটাছুটি করতে করতে সিংহের নাকের ভিতর ঢুকে পড়ল। সাথে সাথে সিংহের ঘুম ভেঙ্গে গেল। সে ইঁদুরটিকে থাবা দিয়ে ধরে মেরে ফেলতে চাইলো।

ইঁদুরটি অনেক ভয় পেয়ে গেল। সে খুব বিনয়ের সুরে সিংহকে বলল, দয়া করে আমাকে মারবেন না। দয়া করে আমাকে ক্ষমা করুন, মহারাজ। একদিন হয়তো এমন সময়ও আসতে পারে যেদিন আমি আপনার উপকারে আসতে পারি।

একথা শুনে সিংহটি হাসতে হাসতে বলল, তুই এত ছোট প্রাণী হয়ে আমার আর কী উপকার করবি, বল? তবুও তোকে ছেড়ে দিলাম। যা পালা!

তার কয়েকদিন পরের ঘটনা। সিংহটি হঠাৎ করেই শিকারীদের ফাঁদে আটকা পড়লো। ফাঁদে আটকা পড়ে সিংহটি ভীষণ গর্জন করতে লাগল। সেই গর্জন শুনে ইঁদুরটি দৌড়ে সেখানে গেল। সিংহের বিপদ দেখে সে তার কানের কাছে গিয়ে তাকে গর্জন করতে নিষেধ করল। কারণ যারা ফাঁদ পেতে রেখেছে তারা গর্জন শুনে ছুটে আসতে পারে। ইঁদুরটি এবার তার কাজ শুরু করল। সে তার দাঁত দিয়ে ফাঁদের দড়ি কাটতে শুরু করল। অবশেষে সে সিংহকে ফাঁদ থেকে মুক্ত করল। মুক্তি পেয়ে সিংহটি ইঁদুরকে ধন্যবাদ দিল এবং বলল, তুই ছোট বলে তোকে আমি অবজ্ঞা করেছিলাম। সেই তুই আজ আমার জীবন বাঁচালি। আজ থেকে তুই আমার সবচেয়ে প্রিয় বন্ধু।

শিক্ষা : ছোটদের অবজ্ঞা করতে নেই, সুযোগ পেলে তারাও বড় কিছু করে দেখাতে পারে।


 

Error!
No 'Post_Views_Counter_List_Widget' widget registered in this installation.

ট্যাগসমূহ

অণুগল্প অনুবাদ ইতিহাস ঈদ সংখ্যা ২০২২ উপন্যাস সংক্ষেপ একালের গল্প কবিতা কলকাতার দিনগুলি কাজী নজরুল ইসলাম কাজী মহম্মদ আশরাফ কুড়ি লাইনের কবিতা সংখ্যা গণঅভ্যুত্থান সংখ্যা গল্প চিরায়ত গল্প ছোটগল্প জসীমউদ্দিন জীবনানন্দ দাশ জীবনের গল্প জয় গোস্বামী নীতিগল্প পলাশ মজুমদার পিন্টু রহমান প্রবন্ধ প্রেমের গল্প ফেলুদা সিরিজ বই বাংলা কবিতা বিখ্যাতদের গল্প বুক রিভিউ ব্যক্তিত্ব ভ্রমণ ভ্রমণ ডায়েরি মানিক বন্দ্যোপাধ্যায় মাহির তাজওয়ার মিনহাজ শোভন মুভি রিভিউ রবীন্দ্রনাথ ঠাকুর শিশিরভেজা গল্প সংখ্যা শিশু-কিশোর গল্প সমকালীন কবিতা সমকালীন গল্প সাক্ষাৎকার সিনেমা সুকান্ত ভট্টাচার্য হাসির গল্প
magnifiercrossmenu