ময়ূখ হালদার

ডিনার টেবিল

[post-views]
বার পড়া হয়েছে
শেয়ার :

থমকে গেছে নদীর ঋতুস্রাব
উত্তরাধুনিক থার্মোমিটারের সম্ভাবনা
এখনও আমাদের হাতে আসেনি
অপ্রতিরোধ্য জ্বর
উষ্ণ প্রস্রবণে ভিজে যাচ্ছে মানচিত্র

ভাসতে ভাসতে কেটে গেছে বহুযুগ
ডাঙায় উঠে দেখলাম
সময় প্রসব করেছে একটি মৃত স্বপ্ন
যা আমরা বহুকাল আগে
ছুঁড়ে দিয়েছি মহাকাল গর্ভে

অর্থহীন পোশাক
সময় এখন বিনাসুতোর নতুন সংস্করণ
উন্নত ক্যানিবালিজম
ডিনার টেবিলে অপেক্ষা করছে
কষা নরমাংস আর ধর্মের রুটি

Error!
No 'Post_Views_Counter_List_Widget' widget registered in this installation.

ট্যাগসমূহ

অণুগল্প অনুবাদ ইতিহাস ঈদ সংখ্যা ২০২২ উপন্যাস সংক্ষেপ একালের গল্প কবিতা কলকাতার দিনগুলি কাজী নজরুল ইসলাম কাজী মহম্মদ আশরাফ কুড়ি লাইনের কবিতা সংখ্যা গণঅভ্যুত্থান সংখ্যা গল্প চিরায়ত গল্প ছোটগল্প জসীমউদ্দিন জীবনানন্দ দাশ জীবনের গল্প জয় গোস্বামী নীতিগল্প পলাশ মজুমদার পিন্টু রহমান প্রবন্ধ প্রেমের গল্প ফেলুদা সিরিজ বই বাংলা কবিতা বিখ্যাতদের গল্প বুক রিভিউ ব্যক্তিত্ব ভ্রমণ ভ্রমণ ডায়েরি মানিক বন্দ্যোপাধ্যায় মাহির তাজওয়ার মিনহাজ শোভন মুভি রিভিউ রবীন্দ্রনাথ ঠাকুর শিশিরভেজা গল্প সংখ্যা শিশু-কিশোর গল্প সমকালীন কবিতা সমকালীন গল্প সাক্ষাৎকার সিনেমা সুকান্ত ভট্টাচার্য হাসির গল্প
magnifiercrossmenu