ঈশপ
জন্ম: খ্রিস্টপূর্ব ৬২০ - খ্রিস্টপূর্ব ৫৬৪) বিখ্যাত ও প্রাচীন গ্রীক লেখক ছিলেন। খ্রিস্ট-পূর্ব ষষ্ঠ শতকে তিনি পশু-প্রাণীদের ঘিরে অনেকগুলো উপ-কথা বা কল্পকাহিনী মুখে বলার মাধ্যমে অনেকগুলো নীতি-কথা ব্যক্ত করে আধুনিক বিশ্বে অমর হয়ে রয়েছেন।
ঈশপ

গেঁয়ো ইঁদুর ও শহুরে ইঁদুর

[post-views]
বার পড়া হয়েছে
শেয়ার :

(ঈশপের রূপকথা থেকে রূপান্তরিত)


এক গেঁয়ো ইঁদুর একটি গ্রামে ফসলের ক্ষেতে বসবাস করতো। একদিন সে এক শহুরে ইঁদুরকে দাওয়াত করে গ্রামে নিয়ে এলো। শহুরে ইঁদুর খুব খুশি হয়ে দাওয়াত খেতে এলো। কিন্তু খাবার দেখে তার মন বড্ড খারাপ হয়ে গেলো। শুধু যব আর ভুট্টা– এসব কি খাওয়া যায়! সে ভাবল, এসব কোনো খাবার হলো নাকি? সে গেঁয়ো ইঁদুরকে বললো, আমাদের ওখানে চলো বন্ধু, দেখবে কত কিছু খাওয়াই তোমায়!

তারপর দুই বন্ধু শহরে গেলো। সেখানে কত পদের খাবার– জ্যাম, জেলী, পনির, মটরশুঁটি আরও কত কী! এসব দেখে গেঁয়ো ইঁদুরের চোখ জ্বলজ্বল করে উঠলো! এত খাবার সে জীবনেও দেখেনি। নিজের দুর্ভাগ্যের কথা চিন্তা করে সে আক্ষেপ করতে লাগলো।

কিছুক্ষণ পরে তারা একটা বড় ডাইনিং টেবিলে খাবার খেতে বসলো। গেঁয়ো ইঁদুর ভাবছে কোনটা ফেলে কোনটা খাবে! এমন সময় কে যেন ঘরে ঢুকলো। দুজনে লুকিয়ে গেলো যে যেখানে পারে। কিছুক্ষণ পর লোকটা চলে গেলো। আবার তারা খেতে বসলো। খাবার মুখে তুলতে না তুলতেই বিড়ালের 'ম্যাও' আওয়াজ। তারা আবার নিজেদের লুকাতে ব্যস্ত হয়ে পড়লো। তার কিছুক্ষণ পরে দরজা খোলার শব্দ। গেঁয়ো ইঁদুরটি দেখলো বাড়ির চাকরটি সাথে একটা বড় কুকুরসহ থালা বাসন নিয়ে যেতে এসেছে।

গেঁয়ো ইঁদুরের আর খাবারের ইচ্ছা রইলো না। সে শহুরে ইঁদুরকে বললো–‘ভাই আমি চললাম। আমার ওখানে এতো মজার মজার খাবার নেই, কিন্তু এত অশান্তিও নেই। আমার ক্ষেতের সাধারণ খাবারই অনেক ভালো।’

শিক্ষা: ভয়ার্ত অভিজাত জীবনের চেয়ে ভয়হীন সাধারণ জীবন ঢের ভালো।


 

Error!
No 'Post_Views_Counter_List_Widget' widget registered in this installation.

ট্যাগসমূহ

অণুগল্প অনুবাদ ইতিহাস ঈদ সংখ্যা ২০২২ উপন্যাস সংক্ষেপ একালের গল্প কবিতা কলকাতার দিনগুলি কাজী নজরুল ইসলাম কাজী মহম্মদ আশরাফ কুড়ি লাইনের কবিতা সংখ্যা গণঅভ্যুত্থান সংখ্যা গল্প চিরায়ত গল্প ছোটগল্প জসীমউদ্দিন জীবনানন্দ দাশ জীবনের গল্প জয় গোস্বামী নীতিগল্প পলাশ মজুমদার পিন্টু রহমান প্রবন্ধ প্রেমের গল্প ফেলুদা সিরিজ বই বাংলা কবিতা বিখ্যাতদের গল্প বুক রিভিউ ব্যক্তিত্ব ভ্রমণ ভ্রমণ ডায়েরি মানিক বন্দ্যোপাধ্যায় মাহির তাজওয়ার মিনহাজ শোভন মুভি রিভিউ রবীন্দ্রনাথ ঠাকুর শিশিরভেজা গল্প সংখ্যা শিশু-কিশোর গল্প সমকালীন কবিতা সমকালীন গল্প সাক্ষাৎকার সিনেমা সুকান্ত ভট্টাচার্য হাসির গল্প
magnifiercrossmenu