দর্পণ ডেস্ক
একটি পূর্ণাঙ্গ ম্যাগাজিন। শিক্ষা, সাহিত্য ও গবেষণামূলক ম্যাগাজিন দর্পণ। ২০১৯ সালে ব্যতিক্রমধর্মী ম্যাগাজিন দর্পণ তার যাত্রা শুরু করে। ২০২০ সালের জানুয়ারি মাসে দর্পণ "গল্পবাজ" ম্যাগাজিন আত্তীকরণ করে।
দর্পণ ডেস্ক

বাঘ ও বক

[post-views]
বার পড়া হয়েছে
শেয়ার :

একদা এক বাঘের গলায় হাড় ফুটেছিল। বাঘ অনেক চেষ্টা করেও সেই হাড় বের করতে পারল না। যন্ত্রনায় অস্থির হয়ে বাঘটি চারদিকে দৌড়ে বেড়াতে লাগল। সে যে জন্তুকে সামনে দেখে তাকেই বলে– ভাই, যদি তুমি আমার গলা থেকে হাড়টা বের করে দাও, তবে আমি তোমায় পুরস্কার দেবো। আমি চিরদিনের জন্য তোমার গোলাম হয়ে থাকবো। বাঘকে যে বিশ্বাস করা যায় না, এটা কী আর কারও অজানা! সবার একই কথা– হ্যা, তোমার কথা মতো হাড় বের করে দিই আর তুমি আমাকে খাও। কত মজা তাই না? বাঘ বলল– তোমরা আমার উপকার করবে আর আমি তোমদেরই খাব! কী যে বলো তোমরা! এ কী হয়!

বাঘের মিষ্টি কথাতেও কেউ ভোলে না। কোনো জন্তুই রাজী হয় না। অবশেষে, এক বক পুরস্কারের লোভে রাজী হলো। সে বাঘের মুখের ভিতর লম্বা ঠোঁট ঢুকিয়ে দিয়ে সাবধানে হাড়টি বের করে আনল। বাঘটা হাই ছেড়ে বাচলো। দ্রুতই সে সুস্থ হয়ে উঠলো। তবে বক পুরস্কারের কথা বলামাত্র, সে দাঁত কড়মড় ও চোখ লাল করে বলল– আরে বলদ! তুই বাঘের মুখে ঠোঁট ঢুকিয়ে দিয়েছিলি। তোকে যে তখনই আমি খাইনি, সেটাই তো তোর ভাগ্য। আবার পুরস্কার চাস! যদি বাঁচার সাধ থাকে তবে আমার সামনে থেকে যা। নয়তো তোর ঘাড় এখনই মটকে দেবো, এক্ষুনি কচমচ করে চিবিয়ে খাবো তোকে। বক বাঘের কথা শুনে হতবুদ্ধি হয়ে যায়, সে তাড়াতাড়ি সেখান থেকে পালিয়ে বাচে।

উপদেশ: অসৎ লোকের সাথে ভালো ব্যবহার করলেও, অসৎ লোক ভালো হয়ে যায় না।


Error!
No 'Post_Views_Counter_List_Widget' widget registered in this installation.

ট্যাগসমূহ

অণুগল্প অনুবাদ ইতিহাস ঈদ সংখ্যা ২০২২ উপন্যাস সংক্ষেপ একালের গল্প কবিতা কলকাতার দিনগুলি কাজী নজরুল ইসলাম কাজী মহম্মদ আশরাফ কুড়ি লাইনের কবিতা সংখ্যা গণঅভ্যুত্থান সংখ্যা গল্প চিরায়ত গল্প ছোটগল্প জসীমউদ্দিন জীবনানন্দ দাশ জীবনের গল্প জয় গোস্বামী নীতিগল্প পলাশ মজুমদার পিন্টু রহমান প্রবন্ধ প্রেমের গল্প ফেলুদা সিরিজ বই বাংলা কবিতা বিখ্যাতদের গল্প বুক রিভিউ ব্যক্তিত্ব ভ্রমণ ভ্রমণ ডায়েরি মানিক বন্দ্যোপাধ্যায় মাহির তাজওয়ার মিনহাজ শোভন মুভি রিভিউ রবীন্দ্রনাথ ঠাকুর শিশিরভেজা গল্প সংখ্যা শিশু-কিশোর গল্প সমকালীন কবিতা সমকালীন গল্প সাক্ষাৎকার সিনেমা সুকান্ত ভট্টাচার্য হাসির গল্প
magnifiercrossmenu