মোহাম্মদ জসিম
জন্ম ৩ এপ্রিল ১৯৮৭ খ্রিস্টাব্দে বরিশালের বাকেরগঞ্জে। তিনি মূলত কবি এবং গল্পকার। উল্লেখযোগ্য প্রকাশিত গ্রন্থ: অসম্পাদিত মানুষের মিথ (কাব্যগ্রন্থ), তামাশামণ্ডপ (অণুগল্প), অশ্বক্ষুর ও অন্যান্য টগবগ (কাব্যগ্রন্থ)।
মোহাম্মদ জসিম

ভাত ও ভাতার

[post-views]
বার পড়া হয়েছে
শেয়ার :

এ ঘরে সর্বসাকুল্যে দুইটা মাত্র মুখ। মা ও মেয়ে। মেয়ের নাম নাজমা। মায়ের কোনো নাম নেই। বয়স হলে মায়েদের নাম মুছে যায়। সবাই তাকে নাজমার মা বলে ডাকে। ফজরের আজান হলে মেয়েটিকে ডেকে দেয় মা। তখনও সূর্য ওঠে না— উঠোনের কোণে রাখা মুরগির খোপ থেকে কক কক আওয়াজ আসে শুধু। আলো ফোটার আগেই তালুকদার বাড়ি এসে হাজির হয় মেয়ে। কাজ কাম করে, মা-মেয়ের খাওন পরনের ব্যবস্থা হয়ে যায় কোনোমতে।

মাঘ মাসের শুরুর দিকে একদিন কাঁদতে কাঁদতে বাড়ি ফেরে নাজমা।

"আইব্যাতো মাইয়া পোয়াতি হইছে!" ছি ছি রব ওঠে গাঁয়ে। সকলেই থুতু ছিটায়, বড়বাড়ির অন্দরে ঢুকে কার যাদুবৃষ্টিতে পোয়াতি হলো মেয়েটি, সেইসব ইতিহাস ঘাটতে যায় না কেউ।

তালুকদাররা তাকে আর কাজে রাখবে না। কুলটা নারীকে এ গাঁয়ে কাজ দেবে না কেউই।

পোয়াতি মেয়েকে ইচ্ছেমতো গালি দেয় মা। "খাওন যোগাইতে যাইয়া আর একখান মুখ লইয়াইছো মাগী, এহন না জোটবে ভাত, না জোটবে ভাতার। মরতে পারো না!"


 

Error!
No 'Post_Views_Counter_List_Widget' widget registered in this installation.

ট্যাগসমূহ

অণুগল্প অনুবাদ ইতিহাস ঈদ সংখ্যা ২০২২ উপন্যাস সংক্ষেপ একালের গল্প কবিতা কলকাতার দিনগুলি কাজী নজরুল ইসলাম কাজী মহম্মদ আশরাফ কুড়ি লাইনের কবিতা সংখ্যা গণঅভ্যুত্থান সংখ্যা গল্প চিরায়ত গল্প ছোটগল্প জসীমউদ্দিন জীবনানন্দ দাশ জীবনের গল্প জয় গোস্বামী নীতিগল্প পলাশ মজুমদার পিন্টু রহমান প্রবন্ধ প্রেমের গল্প ফেলুদা সিরিজ বই বাংলা কবিতা বিখ্যাতদের গল্প বুক রিভিউ ব্যক্তিত্ব ভ্রমণ ভ্রমণ ডায়েরি মানিক বন্দ্যোপাধ্যায় মাহির তাজওয়ার মিনহাজ শোভন মুভি রিভিউ রবীন্দ্রনাথ ঠাকুর শিশিরভেজা গল্প সংখ্যা শিশু-কিশোর গল্প সমকালীন কবিতা সমকালীন গল্প সাক্ষাৎকার সিনেমা সুকান্ত ভট্টাচার্য হাসির গল্প
magnifiercrossmenu