দর্পণ ডেস্ক
একটি পূর্ণাঙ্গ ম্যাগাজিন। শিক্ষা, সাহিত্য ও গবেষণামূলক ম্যাগাজিন দর্পণ। ২০১৯ সালে ব্যতিক্রমধর্মী ম্যাগাজিন দর্পণ তার যাত্রা শুরু করে। ২০২০ সালের জানুয়ারি মাসে দর্পণ "গল্পবাজ" ম্যাগাজিন আত্তীকরণ করে।
দর্পণ ডেস্ক

গাধা ও শিয়াল

[post-views]
বার পড়া হয়েছে
শেয়ার :

একদিন একটি গাধা একটি কুয়ার পাশ দিয়ে যাচ্ছিল। এমন সময় সে কুয়ার ভেতর একটি শব্দ শুনতে পেল। সে কুয়ার ভেতর তাকাতেই সে দেখল একটি শিয়াল কুয়ার ভেতরে পড়ে গেছে ।

শিয়াল গাধাকে বলল, ‘আমাকে বাঁচাও। আমি কুয়ার ভেতর পড়ে গেছি।’

তখন গাধা বলল, ‘আমি তোমাকে কি করে উপরে তুলে আনবো?’

তখন শিয়াল বলল, ‘তুমিও নিচে নামো। আমি তোমার ঘাড়ে পা দিয়ে উপরে উঠি।’

তখন গাধাটি শিয়ালের মিষ্টি কথায় ভুলে কুয়ায় নামল। শিয়াল গাধার ঘাড়ে পা দিয়ে উপরে উঠে এলো।

তারপর গাধা বলল, ‘আমায় এখন উপরে তোলো।’

তখন শিয়াল বলল, ‘তোমাকে বাঁচাতে গেলে আমি আবার বিপদে পড়ব, তোমাকে বাঁচাতে আমার বয়েই গেছে।’

একথা বলেই শিয়াল গাধাকে রেখে চলে গেল। গাধা মহাবিপদে কুয়ার ভেতরে ছটফট করতে লাগল আর নিজের বোকামির জন্য নিজেকে দোষারোপ করতে লাগল।

নীতিকথা : পরিস্থিতি না ভেবে কাউকে সাহায্য করা উচিত নয় ।


 

Error!
No 'Post_Views_Counter_List_Widget' widget registered in this installation.

ট্যাগসমূহ

অণুগল্প অনুবাদ ইতিহাস ঈদ সংখ্যা ২০২২ উপন্যাস সংক্ষেপ একালের গল্প কবিতা কলকাতার দিনগুলি কাজী নজরুল ইসলাম কাজী মহম্মদ আশরাফ কুড়ি লাইনের কবিতা সংখ্যা গণঅভ্যুত্থান সংখ্যা গল্প চিরায়ত গল্প ছোটগল্প জসীমউদ্দিন জীবনানন্দ দাশ জীবনের গল্প জয় গোস্বামী নীতিগল্প পলাশ মজুমদার পিন্টু রহমান প্রবন্ধ প্রেমের গল্প ফেলুদা সিরিজ বই বাংলা কবিতা বিখ্যাতদের গল্প বুক রিভিউ ব্যক্তিত্ব ভ্রমণ ভ্রমণ ডায়েরি মানিক বন্দ্যোপাধ্যায় মাহির তাজওয়ার মিনহাজ শোভন মুভি রিভিউ রবীন্দ্রনাথ ঠাকুর শিশিরভেজা গল্প সংখ্যা শিশু-কিশোর গল্প সমকালীন কবিতা সমকালীন গল্প সাক্ষাৎকার সিনেমা সুকান্ত ভট্টাচার্য হাসির গল্প
magnifiercrossmenu