বিনয় কর্মকার
১৯৭৩ সালে মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার যাত্রাপুর গ্রামে জন্মগ্রহণ করেন। উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ: সুবর্ণ বন্দর (২০১৭), পরগাছা বা রোদসকাল (২০১৮), চেনা কোনো সংকেত নেই (২০২১)
বিনয় কর্মকার

মহরত ও অন্যান্য

[post-views]
বার পড়া হয়েছে
শেয়ার :

বিনয় কর্মকারের তিনটি কবিতা


নবশিক্ষা


টিভি দেখে শিখে নিই, কী-করে মিনারেল ওয়াটার ফুটিয়ে পবিত্র করতে হয়!
শাকিবদের সাফল্যের মূলে হরলিক্সের অবদান!
আর– হিজাব ফ্রেশের বিজ্ঞাপন-তো অসাধারণ!
যাত্রা গান-টান কমে গেছে, অশ্লীলতার অযুহাত!
কারা যেন পাহারায় থাকে...
বৃষ্টির ফোঁটায় লাল হয় তলোয়ার!
বিবেকের কণ্ঠ তবু মনে পড়ে...


মহরত


সুদীর্ঘ আশ্বাসে নিজাম কাকার আক্ষেপ;
কতো সিনেমা কতো সমস্যায় আটকে আছে!
অথচ;
নায়ক-নায়িকা আরকিছু মিষ্টি হলেই হয়ে যায় শুভ মহরত!

আমাদের ট্রাফিক সিগনাল দেখে–
হারিকেন-কুপির কথা মনে পড়ে।

ওদিকে ইলেক্ট্রিক আলো,
অর্ডারি স্যাটেলাইট আকাশে উড়ছে;
টিভিতে এইচডি প্রযুক্তি।


কৃষক


নাড়ার গাদা দেখে হেসে ওঠে গরুর পাল।
লাকড়ি-চুলাও সন্তুষ্টির সুর তোলে গোবরঘুঁটেয়।
বড়শির আগুনইশারা আজও বোঝেনি পতঙ্গমাছ।

ভাদ্রের তুলোমেঘে উড়ে যায় সময়।
কেউ কারো খবর না রাখলেও–
ভাতের হাঁড়ি জানে; গঞ্জের মোকামে বন্ধক কৃষকের কোষ্ঠী।

ধানের আবাদ করে, কতো-সাল
চিটা নিয়ে ফিরেছি!


This is an original content which is written by a DORPON author. Copying and publishing any part of the content is strictly prohibited.

 

Error!
No 'Post_Views_Counter_List_Widget' widget registered in this installation.

ট্যাগসমূহ

অণুগল্প অনুবাদ ইতিহাস ঈদ সংখ্যা ২০২২ উপন্যাস সংক্ষেপ একালের গল্প কবিতা কলকাতার দিনগুলি কাজী নজরুল ইসলাম কাজী মহম্মদ আশরাফ কুড়ি লাইনের কবিতা সংখ্যা গণঅভ্যুত্থান সংখ্যা গল্প চিরায়ত গল্প ছোটগল্প জসীমউদ্দিন জীবনানন্দ দাশ জীবনের গল্প জয় গোস্বামী নীতিগল্প পলাশ মজুমদার পিন্টু রহমান প্রবন্ধ প্রেমের গল্প ফেলুদা সিরিজ বই বাংলা কবিতা বিখ্যাতদের গল্প বুক রিভিউ ব্যক্তিত্ব ভ্রমণ ভ্রমণ ডায়েরি মানিক বন্দ্যোপাধ্যায় মাহির তাজওয়ার মিনহাজ শোভন মুভি রিভিউ রবীন্দ্রনাথ ঠাকুর শিশিরভেজা গল্প সংখ্যা শিশু-কিশোর গল্প সমকালীন কবিতা সমকালীন গল্প সাক্ষাৎকার সিনেমা সুকান্ত ভট্টাচার্য হাসির গল্প
magnifiercrossmenu