সেবক বিশ্বাস

চুরুট ও অন্যান্য

[post-views]
বার পড়া হয়েছে
শেয়ার :

সেবক বিশ্বাসের ৫টি কবিতা


সন্ন্যাসী আকাশ

স্ফুরিত জলের ঝিলিকে কেঁপে ওঠে অরুন্ধতী,
গোধূলির গায়ে কেমন পুরোনো ফুলের গন্ধ,
দিগন্তের চিঠি বুঝি খুলে গেছে কবিতার হাতে;
পায়রার পাখায় সাদা সাদা উজ্জ্বল আলেখ্য!
তবু বকুলের খোঁপা ছুঁয়ে ফেলে সন্ন্যাসী আকাশ!
সময়– কখনোবা মিষ্টি জোনাকির ঝাঁক;
খেলতে খেলতে হঠাৎ হারিয়ে যায় কোনো গোপন গুচ্ছগ্রামে!
অতঃপর অজস্র নক্ষত্র-দিন ফুরিয়ে যাওয়া সৌর-সত্তায়!


নির্লক্ষ্য মুক্তি

কী এক ব্যর্থ স্বাক্ষর শেষে খুলে যায় প্রথাগত জানালা!
ঝুলে থাকা করুণ চুলে নৈঃশব্দ্যের প্রতিরূপে আঁকা
ক্লান্ত অধ্যাস ঢলে পড়ে তীব্র উদাসিতায়।
তবু গলিত চোখ প্রহেলিকার বাইরে খোঁজে সত্যের অভিজ্ঞান।
নিচে অনাবৃত রাস্তায় খসে পড়া আঙুলের ছায়ায় কেমন নিশ্চুপ নড়াচড়া!
ভেতরে অস্ফুট বাষ্প বিশ্বাসী বাতাসের সাথে মিশে যায় প্রার্থনার মতো!
আলোহীন আকাশের উপচারে উৎসর্গিত জীবনপ্রবাহ ছিঁড়ে ফেলে ফেনায়িত পাপ।
কেবল নির্লক্ষ্য মুক্তি ডানা মেলে অচেনা শূন্যতায়!


নকল রৌদ্রছায়া

অনুভবের মারণিক স্বাক্ষরে নুয়ে পড়ে নিস্তরঙ্গ প্রশান্তি,
সময় শেষে নিঃশেষ স্পন্দন আসলে কিছু নকল রৌদ্রছায়া,
ইতিহাসের গভীর ঘূর্ণিতে কেবল স্ফটিক বিস্ময়,
তবু প্রাণের প্রচুর ভিতরে জল জ্বলে বারুণী নক্ষত্রের মতো!
অতঃপর ভেঙে যাওয়া নদীর সূচনায় বিহ্বলিত বিষয়ীর কলঙ্কিত কঙ্কাল!
মাটিতে ঘাসের গন্ধ, ময়ূখের শোক,
আর এপার-ওপার জুড়ে মৃত আভার মধ্যযুগীয় রঙ!


পাউরুটি

নেমে আসা শূন্যের মতো সে এক নিশ্চুপ ছায়া!
মরা নদীর গহ্বরে কত আর জাহ্নবী জমে, কবি!
প্রায়ান্ধ রাতে সময়ের সিঁড়ি বেয়ে বেয়ে গড়িয়ে পড়ে জড় মার্বেল!
মৃত পোশাকের শব্দে ফিরে আসে কাতর মেঘ–
ধ্রুপদী ধ্বনিগুলো চুরমার এক গোলাপী বিস্ময়!
শোকেরা ব্যর্থ ঘোড়ার মতো একাকী।
ভাটিয়ালি রাগে যে পাখি উড়ে গেল অনন্ত ডানায়,
তার মুখে শোনা গেল– জীবন আসলে চেয়ে থাকা কোনো কাঁচের চেয়ার;
সময়– মুছে যাওয়া এক প্রিয় পাউরুটি!


চুরুট

খোলা দিন।
সন্দিগ্ধ চেতনার চাপে অনুসন্ধানের নিচে জমে ওঠে কুণ্ডলী মেঘ!
কমলার ধোঁয়া জুড়ে কেবল গলিত গন্ধ!
শঙ্কর ষাঁড়ের মুখে বিচিত্র সব রেখা নরক আঁকে দৃশ্যপটে!
জীবনের সংক্ষিপ্ত যাত্রায় কিছু পদচিহ্ন দর্শকের অ্যানিমেশন!
বিদ্রুপের প্লাকার্ডে ঘষা খায় রাসভের গাল!
আসলে চুরুটের শরীর জানে না–
মুহূর্তেই সে মুছে দিতে পারে ঠোঁটের ঠিকানা;
ভাঙা হরফ– ক্রমেলক সভ্যতার দু'পাটি করুণ দাঁত!


This is an original content which is written by a DORPON author. Copying and publishing any part of the content is strictly prohibited.
Error!
No 'Post_Views_Counter_List_Widget' widget registered in this installation.

ট্যাগসমূহ

অণুগল্প অনুবাদ ইতিহাস ঈদ সংখ্যা ২০২২ উপন্যাস সংক্ষেপ একালের গল্প কবিতা কলকাতার দিনগুলি কাজী নজরুল ইসলাম কাজী মহম্মদ আশরাফ কুড়ি লাইনের কবিতা সংখ্যা গণঅভ্যুত্থান সংখ্যা গল্প চিরায়ত গল্প ছোটগল্প জসীমউদ্দিন জীবনানন্দ দাশ জীবনের গল্প জয় গোস্বামী নীতিগল্প পলাশ মজুমদার পিন্টু রহমান প্রবন্ধ প্রেমের গল্প ফেলুদা সিরিজ বই বাংলা কবিতা বিখ্যাতদের গল্প বুক রিভিউ ব্যক্তিত্ব ভ্রমণ ভ্রমণ ডায়েরি মানিক বন্দ্যোপাধ্যায় মাহির তাজওয়ার মিনহাজ শোভন মুভি রিভিউ রবীন্দ্রনাথ ঠাকুর শিশিরভেজা গল্প সংখ্যা শিশু-কিশোর গল্প সমকালীন কবিতা সমকালীন গল্প সাক্ষাৎকার সিনেমা সুকান্ত ভট্টাচার্য হাসির গল্প
magnifiercrossmenu