জোবায়ের মিলন

এসো, তোমার পাশে একটু বসি

[post-views]
বার পড়া হয়েছে
শেয়ার :

জোবায়ের মিলনের দুটি কবিতা 'এসো, তোমার পাশে একটু বসি' এবং 'অনার্য সময়'


এসো, তোমার পাশে একটু বসি

এসো, তোমার পাশে একটু বসি
তুমিও আমার পাশে একটু বসো
পাশাপাশি বসে ভেতরে জমানো
ছোট ছোট মেঘকণাগুলো ঝরাই,
এসো।

আমি অচেনা হতে পারি তোমার
তুমি অচেনা হতে পারো আমার, আপত্তি করো না।
তোমার কিছু কথা অবশ্যই আছে
আমার কিছু কথা অবশ্যই আছে–
মুখ ফিরিয়ে না রেখে, মনোপুকুরে না পুষে
এসো ভাগাভাগি করি,
দিন-শেষে মুছে ফেলি মেঘলা ক্ষত।

কিছু দাগ, কিছু আঁচড়, কিছু কাটা-ছেঁড়া থাকবেই–
আমার পাশে না বসো
তার পাশে না বসো, কারো না কারো পাশে বসো;

তোমার পাশেও কাউকে না কাউকে টেনে নাও
তার সংগীতগুলো শোনো।
আকাশ কি বৃহৎ মহৎ? মোটেও না
মূলত, আকাশটা তার মেঘ ঝরিয়ে ফেলতে পারে বলেই
সে এমন নির্ভার ও বিশাল।


অনার্য সময়

বকুল ফুলগুলো আর রইল না বকুল গাছে
চাঁদের গাত্র থেকে জ্যোৎস্না ঝরে গেল রাত্রি বাঁকে–
আলো-প্রসবিনী সূর্য আরোগ্যহীন ধুকছে মরণ রোগে...

সমুদ্রে নেই জাগ্রত-জাগরণী ডাক;
নদী কলতানে শুধু মুমূর্ষ আওয়াজ
সরব পাখির স্বরে অস্তগত মৌনতা;
কাগজের ফুলে ঠাসা নগর নার্সারি।

যাদের দেখেছি নিষ্ঠ সন্ন্যাসী রূপ
তারা সব নামকরা বড় যাদুকর!
তন্ত্র-মন্ত্র জব্দ করে নিয়েছে
সুরোলিত আকাশের সফেদ উঠান;
ছাতিম ফুলগুলো নেই আর ছাতিম গাছে।


This is an original content which is written by a DORPON author. Copying and publishing any part of the content is strictly prohibited.

Error!
No 'Post_Views_Counter_List_Widget' widget registered in this installation.

ট্যাগসমূহ

অণুগল্প অনুবাদ ইতিহাস ঈদ সংখ্যা ২০২২ উপন্যাস সংক্ষেপ একালের গল্প কবিতা কলকাতার দিনগুলি কাজী নজরুল ইসলাম কাজী মহম্মদ আশরাফ কুড়ি লাইনের কবিতা সংখ্যা গণঅভ্যুত্থান সংখ্যা গল্প চিরায়ত গল্প ছোটগল্প জসীমউদ্দিন জীবনানন্দ দাশ জীবনের গল্প জয় গোস্বামী নীতিগল্প পলাশ মজুমদার পিন্টু রহমান প্রবন্ধ প্রেমের গল্প ফেলুদা সিরিজ বই বাংলা কবিতা বিখ্যাতদের গল্প বুক রিভিউ ব্যক্তিত্ব ভ্রমণ ভ্রমণ ডায়েরি মানিক বন্দ্যোপাধ্যায় মাহির তাজওয়ার মিনহাজ শোভন মুভি রিভিউ রবীন্দ্রনাথ ঠাকুর শিশিরভেজা গল্প সংখ্যা শিশু-কিশোর গল্প সমকালীন কবিতা সমকালীন গল্প সাক্ষাৎকার সিনেমা সুকান্ত ভট্টাচার্য হাসির গল্প
magnifiercrossmenu