ইলিয়াস বাবর
আবাসস্থল চট্টগ্রাম। তরুণ কবি, গল্পকার ও সম্পাদক। পেশায় ব্যাংকার।
ইলিয়াস বাবর

বিবাহিতদের অশ্বজ্ঞান

[post-views]
বার পড়া হয়েছে
শেয়ার :

বিবাহিতদের অশ্বজ্ঞান


খুন হতে থাকি জনারণ্যে—
বারংবার খুনের স্পর্শে টেরা হয়ে আসে চোখ
নোনতা গন্ধে হাওয়ায় ওড়ে বেহিসেবি চুল।

অজস্র মুখের কারবার এখানে—
বিবাহিতরা বলেন, ব্যাচলরদের চোখে ব্যাকরণ নেই
সুন্দরের ইয়া-বড় গুদাম হাঁটে তাদের নজরে
কাঁচা-পাকা সড়কের বুকে খোঁজে উদোমআহার!

জলমগ্ন মানুষেরা খুন হয় এখানে—
অকস্মাৎ ‘ঘোড়া ঘোড়া’ চিৎকারে কেঁদে ওঠে বিচ
অথচ প্রদীপদা শান্তস্বরে জানিয়ে দেয়,
‘যেখানে সুন্দরীদের আনাগোনা সেখানে অশ্ব থাকে।’

একা— ছারপোকাদের খুন হওয়া দেখে ভাবি—
বিবাহিতরা এত কিছু কেমনে বোঝেন!


This is an original content which is written by a DORPON author. Copying and publishing any part of the content is strictly prohibited.

 

Error!
No 'Post_Views_Counter_List_Widget' widget registered in this installation.

ট্যাগসমূহ

অণুগল্প অনুবাদ ইতিহাস ঈদ সংখ্যা ২০২২ উপন্যাস সংক্ষেপ একালের গল্প কবিতা কলকাতার দিনগুলি কাজী নজরুল ইসলাম কাজী মহম্মদ আশরাফ কুড়ি লাইনের কবিতা সংখ্যা গণঅভ্যুত্থান সংখ্যা গল্প চিরায়ত গল্প ছোটগল্প জসীমউদ্দিন জীবনানন্দ দাশ জীবনের গল্প জয় গোস্বামী নীতিগল্প পলাশ মজুমদার পিন্টু রহমান প্রবন্ধ প্রেমের গল্প ফেলুদা সিরিজ বই বাংলা কবিতা বিখ্যাতদের গল্প বুক রিভিউ ব্যক্তিত্ব ভ্রমণ ভ্রমণ ডায়েরি মানিক বন্দ্যোপাধ্যায় মাহির তাজওয়ার মিনহাজ শোভন মুভি রিভিউ রবীন্দ্রনাথ ঠাকুর শিশিরভেজা গল্প সংখ্যা শিশু-কিশোর গল্প সমকালীন কবিতা সমকালীন গল্প সাক্ষাৎকার সিনেমা সুকান্ত ভট্টাচার্য হাসির গল্প
magnifiercrossmenu