ফারিহা নূর
ফারিহা নূর একজন ইতিবাচক সাহিত্যপ্রেমী মানুষ। শৈশব থেকেই বই পড়তে ভালোবাসেন। নিজেকে সৃজনশীল কাজে যুক্ত রাখতে পছন্দ করেন। ২০২৪ সালে তিনি পেয়েছেন ‘ধ্রুপদী সাহিত্য পুরস্কার ২০২৩-২০২৪’ এবং ওমেন্স ডেভেলপমেন্ট সোসাইটি অব বাংলাদেশ কর্তৃক প্রবর্তিত ‘ওমেন্স গ্র্যান্ড পার্সোনালিটি অ্যাওয়ার্ড-২০২৪’। প্রকাশিত বই: নিদারুণ ক্ষণে তুমি (২০২৪), কাব্যের ক্যানভাস (২০২৫), তারেও কেউ ভালোবাসে (২০২৫), আমাকে রেখে গেলাম তোমার কাছে (২০২৬), শূন্য ফুলদানি (২০২৬)
ফারিহা নূর

শূন্য ফুলদানি

[post-views]
বার পড়া হয়েছে
শেয়ার :

দূরত্ব বেড়ে গেলে শীত নেমে আসে
নকশীকাঁথায় পড়ে থাকে ফুল, পাতা, পাখি
উষ্ণতা কোথায়, তবে কি ভুল শব্দে ডাকি!
শব্দগুলো নিঃশব্দে কেঁদে যায় যদি
সুখ-সমীরণে উতলা হয়
উষ্ণতা চাষের আবাদি জমি।
কোথায় সুখ আর কোথায় নামি!
সহস্র বছর দেখা হয় না প্রিয় রাজধানী
শোনা হয় না পাখিদের কথা
কেমন শীত-শীত ব্যথা!
জমকালো রাতের পাশে ফুলের মমি
ঝরে যায় যুগল সন্ধ্যা, শূন্য ফুলদানি।

Error!
No 'Post_Views_Counter_List_Widget' widget registered in this installation.

ট্যাগসমূহ

অণুগল্প অনুবাদ ইতিহাস ঈদ সংখ্যা ২০২২ উপন্যাস সংক্ষেপ একালের গল্প কবিতা কলকাতার দিনগুলি কাজী নজরুল ইসলাম কাজী মহম্মদ আশরাফ কুড়ি লাইনের কবিতা সংখ্যা গণঅভ্যুত্থান সংখ্যা গল্প চিরায়ত গল্প ছোটগল্প জসীমউদ্দিন জীবনানন্দ দাশ জীবনের গল্প জয় গোস্বামী নীতিগল্প পলাশ মজুমদার পিন্টু রহমান প্রবন্ধ প্রেমের গল্প ফেলুদা সিরিজ বই বাংলা কবিতা বিখ্যাতদের গল্প বুক রিভিউ ব্যক্তিত্ব ভ্রমণ ভ্রমণ ডায়েরি মানিক বন্দ্যোপাধ্যায় মাহির তাজওয়ার মিনহাজ শোভন মুভি রিভিউ রবীন্দ্রনাথ ঠাকুর শিশিরভেজা গল্প সংখ্যা শিশু-কিশোর গল্প সমকালীন কবিতা সমকালীন গল্প সাক্ষাৎকার সিনেমা সুকান্ত ভট্টাচার্য হাসির গল্প
magnifiercrossmenu