
আমি কাঠগোলাপ কুড়াই
আমি এখন একটু সময় পেলে
কাঠগোলাপ কুড়াই।
তুমি কাঠগোলাপ ভালোবাসো বলেই
আমি এখন একটু সময় করে
কাঠগোলাপ কুড়াই।
এই কুড়ানো কাঠগোলাপের ঘ্রাণ,
তীব্র না হলেও, মায়াবী আবেশে মনকে
আচ্ছন্ন করে রাখে আমার।
কাঠগোলাপগুলো ঠিক তোমার মতোই
স্নিগ্ধ আর মায়াবী।
মনে হয়, এক মুঠো শুভ্র শান্তি
হাতের মুঠোয় তুলে নিলাম।
কাঠগোলাপ ঠিক তোমার মতোই
সুবাসের মোহে নিজেকে বিলিয়ে দেয় না,
বরং এক গম্ভীর আভিজাত্যে
নিজের স্বকীয়তা বজায় রাখে।
তুমি রুক্ষ ও পণ্যহীন শাখার অগ্রভাগে
অবিনাশী সৌন্দর্যের এক জটিল সমীকরণ।